নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০৩:০২ পি.এম
সংগৃহীত ছবি
আর জি কর কাণ্ডের পর থেকেই উত্তাল ভারতের কলকাতা শহর। তবুও প্রতিবাদী কলকাতায় বারবার হেনস্তার শিকার নারীরা। সম্প্রতি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এবার রাতের কলকাতায় নিজের বাড়ির বাইরেই হেনস্তার শিকার মিশমি দাস। অভিনেত্রীর অভিযোগ, তাকে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি তার মায়ের উদ্দেশেও অশ্লীল গালিগালাজ করা হয়।
ঠিক কী ঘটেছিল রোববার রাতে? ইনস্টাগ্রাম পোস্টে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মিশমি দাস। অভিনেত্রী লেখেন, ‘মিনিট খানেক আগের কথা। আমি একটি অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। সেই সময়ে এই মহিলা এবং তার স্বামী তাদের গাড়িটি গড়িয়া ঢালাই ব্রিজে, আমাদের বাড়ির ঠিক সামনে দাঁড় করান। আমার মা তাকে গাড়িটা সরাতে বলেছিলেন, কারণ আমাদের বিল্ডিংয়ের সামনে আমাদের গাড়িটা ঢুকতে পারছিল না। তখনই এই মহিলা আমার মাকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে, অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয় কিন্তু গালাগালি থামেনি। তাই আমি বাইরে এসে তাদের গাড়ি এবং নম্বর প্লেটের একটি ছবি তুলি। উনি এতটাই উত্তেজিত ছিলেন যে, শারীরিকভাবে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি মুছতে বলেন। সেটা প্রত্যাখ্যান করে আমি গাড়ির ভেতরে ঢুকলে উনি আমার গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে আমার একটি ছবি তোলেন এবং হুমকি দেন- ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খারাপ কী করে করি, দেখুন এবার।’
এরপরই মিশমি প্রশ্ন তুলেছেন, ‘আমার শহরের নিরাপত্তা কি এরকম? অনুষ্ঠানের জন্য দেরি হচ্ছিল বলে আমাকে বেরিয়ে যেতে হয়, কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকদের আরো ২০ মিনিট গালিগালাজ করে। এরপরই পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনেও আমার মাকে আমার ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয়। আমার বাড়ির নীচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তবে আমি কীভাবে নিরাপদ বোধ করব?’
অভিনেত্রী মিশমি দাসের পোস্ট দেখে নেটাগরিকদের একাংশও হতচকিত!
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’