নবীন নিউজ ডেস্ক ২৫ আগষ্ট ২০২৪ ০৮:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় আনুমানিক ১৫ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ২০০ কোটি টাকারও বেশি। বন্যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে বিপুল সংখ্যক অবকাঠামো, কৃষি ও অন্যান্য সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১৯ আগস্ট থেকে ত্রিপুরায় বন্যার কারণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ১ লাখ ২৮ হাজার মানুষ।
শনিবার (২৪ আগস্ট) সর্বদলীয় এক বৈঠক শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, বন্যায় ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক। এতে আনুমানিক ক্ষতি ১৫ হাজার কোটি রুপিতে পৌঁছাতে পারে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্যায়নের পরে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি।
মানিক সাহা জানিয়েছেন, বন্যায় ত্রিপুরায় অন্তত ২ হাজার ৫৮৮টি ভূমিধস হয়েছে এবং ১ হাজার ৬০৩টি বৈদ্যুতিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখ্যমন্ত্রীর বলেছেন, তাদের সর্বদলীয় বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই সংকটময় সময়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
দলগুলো পরামর্শ দিয়েছে, ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং অতিরিক্ত সহায়তা চাইতে একটি কেন্দ্রীয় দলকে অনুরোধ করবে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোরও সুপারিশ করেছে তারা।
ত্রিপুরা সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, বন্যায় নিহতদের পরিবারগুলোর জন্য চার লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ