নবীন নিউজ, ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ০৩:৫০ পি.এম
পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা, যেটি আগামী ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা। সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এর ভিত্তিতে কলকাতা পুলিশ সিনেমাটির পরিচালক সনজ মিশ্রকে ডেকে পাঠিয়েছিল বলে জানিয়েছেন তার স্ত্রী দ্বিতি মিশ্র।
তার জেরে গত ১৪ আগস্ট উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশে বিমানে ওঠেন সনজ। এ সময় তাকে বিমানবন্দরে পৌঁছে দেন তার ভাতিজা। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন তার স্ত্রী। ওইদিনই কলকাতা পুলিশের কাছে তার যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন দ্বিতি।
জানা গেছে, কলকাতা যাওয়ার পরই সনজ মিশ্র গায়েব হয়ে গেছেন। এভাবে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সবার মধ্যে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী। অনুমান করছেন তার স্বামী হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
স্ত্রীকে সর্বশেষ তিনি বলে গিয়েছিলেন, কথা শেষ হলে তিনি ফোন করবেন। কিন্তু সেদিন বিকেল পর্যন্ত তার দুটি ফোনই বন্ধ থাকায় গোমতিনগর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
পুলিশ সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট সামান্য সময়ের জন্য কলকাতার একটি মন্দিরের বাইরে তার ফোন ট্র্যাক করা গেছে। কিন্তু তারপর থেকে ফোন বন্ধ। তদন্ত চলছে। কলকাতা পুলিশ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সিনেমাটির ট্রেলার প্রকাশ হওয়ার পরে বিতর্ক শুরু হলে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে এই সিনেমা তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অভিযোগও করা হয়। তথ্যপ্রযুক্তি আইন এবং সিনেমাটোগ্রাফি আইনে উত্তর প্রদেশের এই পরিচালকের বিরুদ্ধে মামলা হয়। শুধু সনজ নয়, ছবির অন্য কলাকুশলীদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়।
দ্বিতির অভিযোগ, ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকে তার কাছে অনর্গল হুমকি দিয়ে ফোন আসতে থাকে। প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে তাকে।
এদিকে ওই ছবির সঙ্গে যুক্ত ওয়াসিম রিজভিকেও সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ। তারও কলকাতায় যাওয়ার কথা। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি ওয়াসিম।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’