সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘আমাকে পরেও গালি দিতে পারবেন, এখন সাহায্যে এগিয়ে আসুন’

নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ১১:৫৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীর লক্ষাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা। 

এমন অবস্থায় বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যেগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার সকাল থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট শেয়ার করে যাচ্ছেন।

যে সকল পোস্টে বন্যার্তদের সাহায্যের আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে যারা এখনও প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার হতে পারেননি, তাদের তথ্যগুলোও তুলে ধরার চেস্টা করছেন। 

তবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় তোপের মুখে পড়েছেন। 

অনেকেই তার সরব হওয়ার সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো এই নায়িকাও টের পেয়েছেন। যে কারণে সমালোচকদের উদ্দেশে একটি বার্তাও তিনি দিয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৯ টায় এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগলি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এই সময় আসুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি। 

পূর্ণিমার সেই পোস্টে অধিকাংশ ভক্তরাই একমত পোষণ করেছেন। তারা বলছেন, এখন সময় ঐক্যের। একে অন্যের পাশে দাঁড়ানোর। অযথা সমালোচনায় না মেতে পরস্পরকে সহযোগীতা করি।  

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরই ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’