নবীন নিউজ, ডেস্ক ২৬ মে ২০২৪ ০২:০০ পি.এম
জেফার রহমান এখন কেবল গায়িকা নন, অভিনেত্রীও। তাই এবার মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর লালগালিচায় হাঁটলেন অভিনেত্রী পরিচয় নিয়ে। ওয়েব চলচ্চিত্র ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ্যামি’-তে অভিনয় করেই মূলত অভিনেত্রী তকমা পেয়েছেন জেফার।
তবে জেফার নিয়ে ট্রলও কম হয় না। তাঁর অভিনয়, সাজপোশাক, শাড়ি পরা থেকে শুরু করে হালের নতুন গান ‘স্পাইসি’ সবখানেই হয়েছে ট্রল! সেসব আবার একা হাতে সামলাচ্ছেনও গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার রহমান।
শুক্রবার মেরিল–প্রথম আলো পুরস্কার-২০২৩ অনুষ্ঠানে জেফারের ছিল জমকালো উপস্থিতি। মনোগামীর ধারা বজায় রেখে অনুষ্ঠানে শাড়ি পরেই এসেছেন তিনি। যদিও সত্যি কথা বলতে এখানেও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। শাড়ি বলতে আদতে শাড়ি নয়, মায়ের ওড়না দিয়ে তৈরি শাড়িতেই চমক দেখালেন জেফার।
২০ বছর আগের পুরোনো ওড়নাটি শাড়ির মতো পরেছেন স্কার্ট এবং টপের সঙ্গে। জেফার বললেন, ‘ছোটবেলা থেকেই শাড়ি খুব ভালোবাসি। নানা কারণে মাঝের সময়টাতে সেভাবে শাড়ি পরা হয়নি। ইদানীং আবার “লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর”র জন্য শাড়ি পরতে শুরু করেছি। ভালোই লাগছে। মনে হচ্ছে পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’
তবে এবার অভিনয়ের জন্য নয়, গানের সুবাদেই মনোনয়ন পেয়েছিলেন জেফার রহমান। দর্শকপ্রিয়তায় শীর্ষ চার নারী শিল্পীর মধ্যে জেফারের ‘ঝুমকা’ গানটি ছিল। এরই মধ্যে গানটি শত মিলিয়ন অতিক্রম করেছে।
ঝুমকা নিয়ে জেফার যেমন তুমুল খ্যাতি অর্জন করেছেন, আবার তাঁর আরেকটি গান নিয়ে চলছে ভয়ানক সমালোচনা। ‘স্পাইসি’ গানের জন্য সমালোচকদের কাছ থেকে বহু কথা সহ্য করতে হচ্ছে গায়িকাকে। যদিও এসবে জেফার কোনোকালেই পাত্তা দেন বলে মনে হয় না। সাক্ষাৎকারেও জেফার বলেছেন, ট্রলিংয়ে একেবারেই কান পাতেন না তিনি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’