নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০২:২৬ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব পরিচয় দিতেন তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের শিক্ষার্থী। এই পরিচয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন তিনি। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এই বিভাগের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী নন। স্নাতক (অনার্স) সনদে অসংগতি থাকায় গত সেপ্টেম্বরে তাঁর ভর্তি বাতিল হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২০১৪-১৫ সেশনে প্রথম বর্ষে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বর্ষ টপকাতে পারেননি। তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে তাঁর একাডেমিক সম্পর্ক ছিন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ড্রপআউট হন তিনি। এরপর ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাসের সনদ দিয়ে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন করেন গালিব। পরে ওই সনদে অসংগতির বিষয়টি সামনে এলে তাঁর ভর্তি বাতিল হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভুয়া সনদে’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এটি আংশিক ও অসম্পূর্ণ তথ্য। প্রকৃতপক্ষে তিনি এই বিভাগের শিক্ষার্থী নন। এই বিভাগের সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামের জুলাই ২০২১ সেশনে তিনি ভর্তির আবেদন করেছিলেন। তবে অনার্সের সার্টিফিকেটে অসংগতি পরিলক্ষিত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর তাঁর ভর্তি বাতিল করা হয়েছে।
রাবি ছাত্রলীগের নতুন কমিটি হয় গত বছরের ২১ অক্টোবর। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী হিসেবে কমিটির সাধারণ সম্পাদক হন আসাদুল্লা-হিল-গালিব।
এ বিষয়ে জানতে চাইলে আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমার কাছে ওই বিভাগের প্রত্যয়নপত্র আছে।’
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি