নবীন নিউজ, ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ০৩:২১ পি.এম
ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করেন শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, শিক্ষার্থীদের এ অভিযানে ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতো বেশি গুরুত্ব দেওয়া হয়। তালা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে তল্লাশি করে শিক্ষার্থীরা। এ সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম। ঢাকা কলেজের মোট হলের সংখ্যা ৮টি। প্রতিটি হলেই পাওয়া যায় দেশীয় অস্ত্র। কোটা সংস্কার আন্দোলন দমনেও এসব ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষাথীরা প্রথমে নর্থ হলে অভিযান চালান। হলের প্রায় প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষ তল্লাশি করেন। প্রায় প্রতিটি কক্ষেই পাওয়া যায় একই রকম সরঞ্জাম। এরপর অভিযান চলানো হয় সাউথ হলে। সেখানেও একই রকম চিত্র দেখা যায়। ধারালো অস্ত্রের পাশাপাশি পাওয়া যায় মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদক। অস্ত্র উদ্ধারের পর সব একসঙ্গে রাখা হয় নর্থ হলের সামনে।
শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলে পরে ছাত্র-জনতার ওপর। তাদের অভিযোগ, শিক্ষকদের যোগসাযোশে সেসব অস্ত্র সরিয়ে নেওয়া হতে পারে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের জন্য হল থেকে ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কলেজ প্রশাসন। পরে মেধা ও চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে হলের সিট বণ্টন করা হবে।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি