নবীন নিউজ ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ০৯:১২ এ.এম
সংগৃহীত ছবি
* সভাপতি-সম্পাদক খেয়েছেন সাড়ে ৫ লাখ টাকার বেশি
* সর্বনিম্ন বাকির পরিমাণ আড়াই হাজার টাকা
* আমাকে তারা পথে বসিয়ে দিয়েছেন: ক্যান্টিন মালিক
* বিষয়টি প্রভোস্ট দেখবেন: আবাসিক শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে হলটির ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বাকির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার টাকা। ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর থেকে ৫ বছরে ছাত্রলীগের নেতারা এই পরিমাণ বাকি খেয়েছেন বলে দাবি করেছেন ক্যান্টিন মালিক।
শুক্রবার (১৬ আগস্ট) হল ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়- হল ছাত্রলীগের একেকজন নেতার নামে ১ থেকে ৩ লাখ টাকা বাকি খাওয়ার রেকর্ড।
তালিকা অনুযায়ী, এই টাকার মধ্যে হল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকই বাকি খেয়েছেন সাড়ে ৫ লাখ টাকার বেশি। তার মধ্যে সভাপতি রিয়াজুল ইসলাম বাকি খেয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা এবং সাধারণ সম্পাদক মনেম শাহরিয়ার মুন খেয়েছেন ২ লাখ ১৬ হাজার টাকা।
এছাড়া বাকির তালিকায় রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি ১ লাখ ১৮ হাজার টাকা, হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান রিফাত ১ লাখ ১৫ হাজার টাকা, হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল ১ লাখ ১৫ হাজার টাকা, হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ১ লাখ ১৫ হাজার টাকা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহিম সরকার ৫৫ হাজার টাকা, হল সংসদের সাবেক ভিপি আবদুল আলীম ৬০ হাজার টাকা, হল ছাত্রলীগের দফতর সম্পাদক কামরুল শুভ ১৭ হাজার টাকা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবছার হোসেন রানা ৪৫ হাজার টাকা, বাইজিদ ৪৫ হাজার টাকা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু ১২ হাজার টাকা, ছাত্রলীগ নেতা হারুন ৭০ হাজার ও উচ্ছ্বল ৮৫ হাজার টাকা বাকি খেয়েছেন।
এছাড়াও বাকির তালিকায় নাম আসা ব্যক্তিদের সর্বনিম্ন বাকির পরিমাণ আড়াই হাজার টাকা।
এ বিষয়ে ক্যান্টিন মালিক বাবুল মিয়া বলেন, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে ১৭ লাখ টাকার বেশি বাকি খেয়েছেন। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছেন তারা। আমরা গরিব মানুষ, ১ লাখ টাকাও অনেক বেশি। যেভাবে হোক আমার এই টাকা ফেরত চাই।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনেম শাহরিয়ার মুনসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কেউ সাড়া দেননি।
হলটির আবাসিক শিক্ষক মুমিত আল রশিদ বলেন, ক্যান্টিন মালিক বাবুল মিয়া বিষয়টি আমাকে অবহিত করেছেন। আমাদের হল প্রভোস্টকেও বিষয়টি জানিয়েছেন এবং একটি তালিকা দিয়েছেন। প্রভোস্ট মহোদয় বিষয়টি দেখবেন।
সার্বিক বিষয়ে জানতে চেয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিক শাহরিয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি