নবীন নিউজ, ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ০১:২৭ পি.এম
হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয়েছে উমরাহর মৌসুম। উমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধু উমরাহর ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হবে না।
এসব সুযোগ-সুবিধা দেওয়ার কারণে আগামী বছর দেড় কোটি মানুষ ওমরাহ পালন করবেন বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে দেশটি। পরিকল্পনার অংশ হিসেবে অবকাঠামোর সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যার মধ্যে সেবা দেওয়ার বিষয়টি পুরোপুরি ডিজিটালাইজেশন করা হবে। এই খবর জানিয়েছে গালফ নিউজ।
সৌদি সরকারের একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ উপলক্ষে মক্কা ও মদিনার ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানো হবে। দেশটির সংবাদমাধ্যম ‘ওকেজ’ জানিয়েছে ২০৩০ সালের মধ্যে ৪০টি স্থাপনা ঢেলে সাজানো এবং ওমরাহকারীর বার্ষিক সংখ্যা তিন কোটিতে উন্নীত করার পরিকল্পনা হিসেবে ‘গেস্ট অব আল্লাহ’ নামের একটি প্রোগ্রাম চলমান রয়েছে। ২০১৯ সালে থেকে এই প্রোগ্রাম চালু করা হয়।
গত বছর সৌদিতে সব মিলিয়ে ১ কোটি ৩৫ লাখ মানুষ মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ পালন করেছেন। ‘গেস্ট অব আল্লাহ’ সেবা প্রোগ্রামের তথ্য অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি ওমরাহ পালন করেছেন পাকিস্তানি নাগরিকরা। যার সংখ্যা ছিল ২০ লাখ। এ ছাড়া, মিসর থেকে ১৭ লাখ এবং ইন্দোনেশিয়া থেকে ১৪ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন।
এদিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যেসব মুসলিম উমরাহ পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখতে হবে। সেগুলো হলো- পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?