নবীন নিউজ, ডেস্ক ১৩ আগষ্ট ২০২৪ ০১:৪৩ পি.এম
আগামী ১৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ১৫তম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফএম)। তার আগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে। সেই সংসদ ভবনে ভারতীয় সিনেমার প্রতিনিধি হিসেবে থাকবেন রানি মুখার্জি ও করণ জোহর।
বিশ্বে ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়ে কথা বলবেন তারা। জানাবেন এর সাংস্কৃতিক প্রভাবের কথা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ভারতীয় সিনেমার পরিসর বৃদ্ধি নিয়েও নায়িকা, পরিচালক কথা বলবেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া রাজনীতিবিদ, সিনে বোদ্ধা, বিশিষ্টজনদের সামনে ভারতীয় সিনেমা নিয়ে কথা বলবেন। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রানি মুখার্জি। জানান, ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
অভিনেত্রীর কথায়, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলফলক, অসাধারণ মুহূর্ত। আর ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে কথা বলা আমার কাছে গর্বের।’
রানি মনে করেন বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, অহমিয়া, মারাঠি, হিন্দি-সহ ভারতের অন্যান্য ভাষার সিনেমা এখন বিশ্ব বিনোদনের জগতে প্রথম সারিতে রয়েছে।
বিষয়টি নিয়ে বেশ খুশি করণ জোহর। পরিচালকের কথায়, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য পেশ করার আমন্ত্রণ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে আমি রোমাঞ্চিত। আমাদের গল্পগুলো দেশের সীমানা ছাড়িয়ে এগিয়ে চলেছে, এর সাক্ষী হতে পারা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’
প্রসঙ্গত, মেলবোর্নের ভারতীয় এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। জানা গেছে, এবারের চলচ্চিত্র উৎসবে যশ চোপড়ার স্ট্যাম্প লঞ্চ করা হবে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’