শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাড়ে ৮৮ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে শিক্ষাথীরা

নবীন নিউজ, ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ০৯:৫৬ এ.এম

সংগৃহীত ছবি

নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ধরা পড়লেন তিন যুবক।

শনিবার (১০ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আনসার সদস্যদের মাধ্যমে তাদের আটক করা হয়। 

আটক তিন ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২), আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০) ও একই উপজেলার দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেট কারচালক জুলহাস মিয়া (৩২)। জব্দ হওয়া প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২।

শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশী করে প্রাইভেটকারে থাকা দুইটি ব্যাগ থেকে এসব টাকা জব্দ করে। এসময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। 

এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিন জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে।

আনসার ভিডিটির নরসিংদী জেলা কমান্ড্যান্ট এডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিন জনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা