নবীন নিউজ, ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ১০:১৪ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় কাপড় জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির সদস্যরা।
শুক্রবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
জব্দ করা কাপড়ের মধ্যে রয়েছে- লেহেঙ্গা ৭৩১ পিস, শাড়ি ৩৭০ পিস, মখমলের থান কাপড় ২ হাজার ১১৪ মিটার এবং উন্নতমানের থ্রি-পিস ২৬৩ পিস; যার আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৯০ হাজর ৭০০ টাকা বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে উল্লেখ করা হয়, গত ৭ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই করা ট্রাকে তল্লাশি করে দেখা যায় ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের লেহেঙ্গা, শাড়ি, মখমলের থান কাপড় ও উন্নতমানের থ্রি-পিস অভিনব কায়দায় লুকিয়ে চালান করা হচ্ছে। পরে এসব কাপড় জব্দ করে বিজিবির টহল দলটি।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাই মালপত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং অবৈধ মালপত্র আটকে অভিযান চলমান থাকবে। আটক মালপত্র বিজিবির হেফাজতে রয়েছে, যা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা