২০২৩সালের শেষের দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। সেসময় জানা যায়, দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি। এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর।
তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।
সেসময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন তিনি।
তবে এর মধ্যেই খবর এসেছে- অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। আর সেটি হয়েছে ‘রঙ্গনা’র মহরতের পরপরই।
একমাত্র সন্তান আইজানকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন। তবে মাঝেমধ্যে ঢাকায় আসতেন, কাজ শেষ করে আবার চলে যেতেন। এই সময়ে পারিবারিক কাজ আর চলচ্চিত্র-সম্পর্কিত একাধিক আড্ডায় দেখা মিলত তাঁর। কিন্তু এবার তিন বছর পর ঢাকায় এসে রীতিমতো হইচই ফেলে দেন। যে শাবনূরকে দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি, তিনি তিন-তিনটি নতুন চলচ্চিত্রের খবর দিয়ে বেশ আলোচনায় আসেন।
একসময় চলচ্চিত্রের পর্দায় যে শাবনূরকে দেখা যেত, তিনি আর নেই। শাবনূরের ওজন বেড়ে যায়। নতুন যেসব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, চরিত্রের কারণে তাঁকে ওজন কমাতে হবে। পরিচালকেরা জানিয়েছেন, এই শাবনূরকে ঝরাতে হবে অনেক মেদ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি।
পরিচালকদের মতে, অভিনয়ে তো শাবনূরের কোনো তুলনা নেই, শুধু ফিটনেসটা ফিরে পেলেই আর কোনো কথা নেই। আর আন্তরিকভাবে শাবনূর চাইলে এই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব।
ঢাকায় নামার কয়েক দিন পরই শোনা গিয়েছিল, শাবনূর ওজন কমানোর মিশনে নেমেছেন। দেখা করেছেন পুষ্টিবিদের সঙ্গেও। জিমও শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যে আবার অনিয়মিত হয়ে পড়েন। তিন মাসের বেশি সময় ঢাকায় থাকা শাবনূরকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলে আক্ষরিক অর্থে তাঁর শারীরিক ফিটনেসে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। দেশে আসার সময় যেমনটা ছিলেন, গত ১১ ফেব্রুয়ারি যাওয়ার সময়ও তাঁর শারীরিক গঠন তেমনই ছিল।
এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। ফিরেই তারপর শুটিং শুরু করবেন। সিডনি যাওয়ার আগে শাবনূর বলেছিলেন, ‘অনেক দিন ঢাকায় আসার কারণে সিডনির কিছু কাজ জমে যায়। সেগুলো সেরে নিতেই যাওয়া। আইজানের স্কুলের ব্যাপারও আছে। যেহেতু শুটিং শুরু করব, তাই আমার ওখানকার ডায়েটিশিয়ান, ফিটনেস ইনস্ট্রাক্টরের সঙ্গে কথা বলে, ওজন কমানোর মিশনে নামতে হবে।’
তবে এবার নায়িকার অস্ট্রেলিয়া সফর বেশি দিনের নয়। আর ফিরেই অংশ নেবেন সিনেমার শুটিংয়ে। তবে কবে ফিরবেন, সে তথ্য কারও জানা নেই।
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’