শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে হামলা লুটপাট

নবীন নিউজ ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ১০:০১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার রায়পুর ও রামগঞ্জ থানা ভবন, রামগঞ্জ উপজেলা ভবন এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের পর লুটপাটের ঘটনা ঘটে।

এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়।

স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা বলেন, হঠাৎ করে একদল দুর্বৃত্ত রামগঞ্জ শহরের খান টাওয়ারে অবস্থিত মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর চালায়। একপর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন মেশিনারিসহ সব আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করে পুরো ভবন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের খান টাওয়ারে চলতি বছরের ১৭ মে (শুক্রবার) মডার্ণ ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন করা হয়। এতে গোটা লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালীর লোকজন চিকিৎসা সেবা পেয়ে আসছিলো।

এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার থমথমে অবস্থা বিরাজ করছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা