নবীন নিউজ ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ০৮:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই দুইজনকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার ‘অভূতপূর্ব’ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
নিতিন আগরওয়াল কেরালা ক্যাডারের একজন ১৯৮৯ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার। গত বছরের ১২ জুন থেকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ৩১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা।
আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটি জানিয়েছে এ দুজনকে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে।
ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকের বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন আছেন। সূত্র: এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ