নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১১:১২ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের কলকাতার পিকনিক গার্ডেনের একটি ফ্ল্যাটে এক তরুণীর রহস্যজনক মৃত্যু। ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তরুণীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় ওই তরুণীর প্রেমিক নিখোঁজ হয়েছে।
তিনজলা থানা এলাকার পিকনিক গার্ডেনে তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিকনিক গার্ডেনের একটি বহুতলের ৪ তলায় খাটের মধ্যে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে ওই তরুণীর মরদেহ। গলায় ফাঁসের চিহ্ন ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এই ঘটনার পর থেকে পলাতক তরুণীর প্রেমিক। তরুণীর প্রেমিকের ফোনের চ্যাট বক্স থেকে শুরু করে ফোনের টাওয়ার লোকেশন নিয়ে ইতোমধ্যে খোঁজে নেমেছে তদন্তকারী দল। তবে, কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এ নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ওই তরুণী বারে ডান্স করতেন। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই জানা সম্ভব হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে তিনজলা থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখায়। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বাড়ির মেঝে ভেসে যাচ্ছে রক্তে, আর তার মধ্যেই মায়ের মরদেহ আগলে বসে রয়েছেন মেয়ে। সম্প্রতি এমনই দৃশ্যের সাক্ষী হয়েছিল কলকাতার হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাঁতি পাড়া। মৃতার দাদার দাবি ছিল, মানসিক ভারসাম্যহীন ছিলেন ভাগনি। ঘটনাস্থলে এসে তাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিল পুলিশ।
পাশাপাশি, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল তারা। মাঝে কেটে গেছে আট বছর। এখনও হাড় হিম করে দেয় রবিনসন স্ট্রিট কাণ্ডের স্মৃতি।
সম্প্রতি সেই ঘটনারই ছায়া দেখা গিয়েছিল হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত আট নম্বর তিব্বতিবাবা লেনে। মায়ের মরদেহ আগলে বসে রয়েছেন মেয়ে। পুলিশের দাবি, বুধবার দরজা ভাঙতেই এই ভয়ংকর দৃশ্য দেখতে পান তারা।
প্রতিবেশীদের দাবি, হাওড়ার তাঁতি পাড়ার এই বাড়িতেই থাকতেন বছর ৭০ এর বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায় ও তার মেয়ে কাকলি। গত তিনদিন ধরে মা কিংবা মেয়ে কাউকে দেখা যায়নি। বুধবার সকালে দুর্গন্ধ বেরোতে থাকে বাড়ি থেকে। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জি হাট থানার পুলিশ। দরজা ভেঙে তারাই উদ্ধার করেন মরদেহ। এরপর মৃতার মেয়েকে পাঠানো হয় রিহ্যাব সেন্টারে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’