নবীন নিউজ, ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১১:২২ এ.এম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ করিম (৩৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) সকালে কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ করিম ওই ক্যাম্পের বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, ‘বুধবার ভোরে প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি গুলি চালায় দুই সন্ত্রাসী গ্রুপ। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে সৈয়দ করিম নামের এ রোহিঙ্গা নিহত হন।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন বলেন, ‘কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
র্যাবের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৬৭ জন এবং চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৩১ জন খুন হন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা