নোয়াখালীর সেনবাগে পুলিশের হাতে আটক হওয়া ভাইয়ের খোঁজ নিতে থানায় গিয়ে মারধরের শিকার হয়েছেন আবদুল্লাহ আল নোমান (২৩) নামের এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শকের (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত আবদুল্লাহ বর্তমানে জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা মজুমদার বাড়ির বাসিন্দা।
আবদুল্লাহর অভিযোগ, বড় ভাইকে কেন আটক করা হয়েছে জানতে চাওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদার তাকে থানার একটি কক্ষে আটকে পিটিয়ে আহত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নোমানের বড় ভাই শাহাদাত হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে নোমান বড় ভাইয়ের খোঁজ নিতে থানায় যান। থানায় উপ-পরিদর্শক সঞ্জয় সিকদারের কাছে বড় ভাইকে আটকের কারণ জিজ্ঞাসা করেন তিনি। এসময় উপ-পরিদর্শকের সঙ্গে নোমানের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নোমানকে থানার একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করেন ওই উপ-পরিদর্শক। নোমান অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদার বলেন, শাহাদাত হোসেনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে থানায় আনার পর তার আত্মীয়স্বজনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছে। নোমান নামে কাউকে তিনি চেনেন না। নোমানকে কারা হাসপাতালে ভর্তি করেছেন, সেটিও তিনি জানেন না।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, আটক ভাইয়ের খোঁজ নিতে যাওয়া যুবককে থানায় পেটানোর অভিযোগ উঠায় সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। অভিযোগ তদন্তে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা