নবীন নিউজ, ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০১:২৪ পি.এম
নেপালে গত শুক্রবার ভূমিধসের পর নদীতে ছিটকে পড়া দুটি বাসের নিখোঁজ ৫৫ আরোহীর কাউকে আর জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবর বলা হয়েছে, নিখোঁজ ৫৫ যাত্রীর সন্ধানে কয়েকশ নিরাপত্তা কর্মী সোমবার ভোর থেকে নতুন করে তল্লাশি অভিযান চালাচ্ছে।
রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার (৫৩ মাইল) পশ্চিমে চিতওয়ান জেলায় গত শুক্রবার ভোররাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে যায় দুটি বাস।
স্থানীয় কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল, বাস দুটির মধ্যে অ্যাঞ্জেল বাস যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। আর গণপতি ডিলাক্স যাচ্ছিল কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌড়ের দিকে। দুই বাসে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গণপতি ডিলাক্সের তিনজন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
শুক্রবারের দুর্ঘটনাস্থল থেকে অনুসন্ধানকারীরা এখন পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করেছেন। সেই হিসেবে, ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভেশ রাজ রিজাল বলেন, ‘কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। আমাদের মনোযোগ এখন মৃতদেহ উদ্ধারের দিকে।’
জেলার একজন সরকারি কর্মকর্তা খিমানন্দ ভূসাল বলেন, ‘পরিবারের সদস্যরা যারা দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন তারা তাদের প্রিয়জনকে জীবিত খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তারা আমাদেরকে অন্তত মরদেহ খুঁজে বের করার জন্য অনুরোধ করছেন। এখানকার দৃশ্য খুবই করুণ।’
প্রবল মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নেপালে জুনের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
ভূমিধসের সর্বশেষ ঘটনার প্রেক্ষিতে নেপাল সরকার রাতে বাস চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ