নবীন নিউজ, ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০১:০৯ পি.এম
বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় যায়, এজন্য করা হয় জরিমানা। তবে এই জরিমানা দিতে অস্বীকার করেন লালবাগের নিউ পল্টন লেন এলাকায় মোয়াজ্জেম হোসেন।
এ কারণে তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়াও ডিএসসিসি পরিচালিত আরও ৪টি ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে সিটি করপোরেশন পরিচালিত ৫টি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ ও জরিমানা আরোপ করে।
রোববার (১৪ জুলাই) করপোরেশনের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ, পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ, লালবাগের নিউ পল্টন লেন, যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড, মুরাদপুর রজব আলী রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
২ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ এলাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগের নিউ পল্টন লেন এলাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৭ নম্বর ওয়ার্ডের পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ এলাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর রজব আলী রোড এলাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ৬২ নম্বর ওয়ার্ডের নতুন যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক বলেন, আজকের অভিযানকালে লালবাগের নিউ পল্টন লেন এলাকায় ১৮/১ নম্বর হোল্ডিংয়ের ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের মিটার বক্সে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এজন্য ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ আরোপিত জরিমানা দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি নানা অযুহাতে আদালতের সময়ক্ষেপণ করায় ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডিএসসিসি এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, আজকের অভিযানে মোট ৩৭৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন