সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৩০ বছর ধরে কাঁচের বাল্ব খান মুক্তার

নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১১:১৩ এ.এম

সংগৃহীত

কথায় আছে, ‘শখের দাম লাখ টাকা’। তবে কখনো কখনো শখ পালন করতে গিয়ে আত্মঘাতীও হয়ে উঠেন অনেকে। তেমনি একজন রাজশাহীর শহরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৫৩)। পেশায় তিনি একজন রিকশাচালক। সম্প্রতি কাঁচের বাল্ব খেয়ে আলোচনায় এসেছেন তিনি।  

শনিবার (১৩ জুলাই) বিকেলে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় প্রতিবেদকের সঙ্গে কথা হয় মুক্তারের। এ সময় নিজের কাঁচের বাল্ব খাওয়ার সৌখিনতার কথা তুলে ধরেন তিনি।

মো. মুক্তার হোসেন বলেন, কাঁচ খাওয়া আমার শখ ও সাধনা। ৩০ বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলীর দরকারে আমার পীর মুর্শিদ ওয়াজ ভান্ডারীর কাছ থেকে কাঁচ খাওয়া শিখেছিলাম। আমার মুর্শিদ নিয়মিত কাঁচের বাল্ব খেতেন। এটার দেখার পর আমিও শিখতে চাই। সেখানে তিন বছর ধরে সাধনা করার পর আমি কাঁচের বাল্ব খাওয়া শিখেছি। এরপর নিয়মিতভাবে টানা ২৫ বছর ধরে কাঁচের বাল্ব খেয়েছি। গত ৫ বছর ধরে আর খাই না।

তিনি আরো বলেন, আমার কাঁচের বাল্ব খাওয়ার বিষয়টি আমি গোপন রেখেছি। এটা আমার গোপন সাধনা। কিন্তু এক বন্ধু এক বছর বিষয়টি জেনে ফেলে। এরপর থেকে আমাকে বারবার বলছিল, তোমার কাঁচ খাওয়া দেখব। এ কারণে তার সামনে কাঁচের বাল্ব খেয়েছি। সে ভিডিও করে ওইটা ফেসবুকে দিয়ে দিয়েছে। এ কারণে এলাকার মানুষ জেনে গেছে।

রিকশাচালক মুক্তার আলী বলেন, কাঁচের বাল্ব খেয়ে এখন পর্যন্ত আমার শারীরিক কোনো সমস্যা হয়নি। আমি অনেক সাধনার পর কাঁচ খাওয়ার কৌশল রপ্ত করেছি। এটা ঝুঁকিপূর্ণ। তারপরও সখের বসে এটা খায়। খেতেও ভালো লাগে। আমি সাধারণত নষ্ট হওয়া ৬০ থেকে ১০০ ওয়াটের বাল্বগুলো খাই। এর চেয়ে মোটা কাঁচ খেতে পারি না। কারণ দাঁত দিয়ে এটা ভাঙা যায় না।

মুক্তার জানান, তিনি পীরের মুরিদ। রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকার হযরত শাহ ওলি আহম্মেদ (রহ.)’র মুরিদ তিনি। মাজার শরিফে নিয়মিত আসেন তিনি। কাঁচ খাওয়া দেখে রাজু আহম্মেদ নামে আরেক যুবক কাঁচ খাওয়ার শিক্ষা নিতে মুক্তার হোসেনের পেছনে ছুটছেন।

রাজু আহম্মেদ বলেন, আমিও পীরের মুরিদ। মানুষ সব পারে। তার কাঁচ খাওয়া দেখে আমিও উৎসাহী হয়েছি। আমিও কাঁচ খাওয়া শিখতে চাই।

এদিকে, মুক্তার হোসেনের এই কাঁচ খাওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অনেকেই এটির কঠোর সমালোচনা করে ‘হিরোইজম’ প্রদর্শন করে ভাইরাল হওয়ার চেষ্টা বলে অ্যাখ্যা দিচ্ছেন। তবে অনেকে তার এই সাধনাকে মূল্যায়নের দাবিও জানাচ্ছেন।  

ভদ্রা জামালপুর আওয়ামী লীগের মহল্লা কমিটির নেতা রাশেদুজ্জামান রাইস বলেন, এটা ঝুঁকিপূর্ণ কাজ। এতে তার শারীরিক সমস্যা হয় না বলেই জানাচ্ছেন। তেমনি যদি হয়ে থাকে, তাহলে তার সাধনাকে মূল্যায়ন করাও যেতে পারে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, কাঁচের বাল্ব কোনো খাদ্য নয়। আর এটা খাওয়া যায় না। এটা আসলে মানসিক রোগ। রক্তশূণ্যতা, অটিজমসহ নানা কারণে এ রোগ হয়। উনি হয়তো দীর্ঘ সময় ধরে এটি খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু এটা তার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ক্যান্সারসহ নানা রোগ হতে পারে। এ মুর্হূতে তার চিকিৎসা প্রয়োজন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা