নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১০:০৯ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশটিতে তিন শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল কেন্টাকির ফ্লোরেন্সে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন।
স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপরই হামলা হয়েছে নির্বাচনী জনসভায়। সেই ঘটনায় হামলাকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রক্তাক্ত হয়েছেন ট্রাম্প।
এ ছাড়া গত ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার আলামেডায় এক বন্দুক হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। এই অবস্থায় ১৩ জুলাই পর্যন্ত চলতি বছর আমেরিকায় গুলির ঘটনায় মারা গেছেন ৪২২ জন। আর এখন পর্যন্ত গুলির ঘটনা ঘটেছে ৩৩৬টি।
সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি ভিন্ন জায়গায় ঘুরে গুলি চালিয়ে আটজনকে খুন করেছিল এক বন্দুকধারী। চলতি বছর এখন পর্যন্ত মার্কিন মুলুকে এটিই ছিল অন্যতম প্রথম বড় ঘটনা।
রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনা সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর এই জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনাসহ ৩৪টি 'মাস শুটিংয়ের' ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন।
যুক্তরাষ্ট্রে প্রায় নিয়মিত বন্দুকবাজের হামলার ঘটনা সামনে আসে। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েক শ' মানুষের মৃত্যু হয় মার্কিন মুলুকে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বেশ কয়েকবার দেশটিতে বন্দুক সহিংসতার সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার রাজনৈতিক দল 'ডেমোক্র্যাটিক পার্টি' এর সদস্যরা পার্লামেন্টে প্রচলিত অস্ত্র ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ক আইনের সংস্কার চেয়ে একাধিকবার বিল উপস্থাপন করেছেন। কিন্তু বিরোধী দল 'রিপাবলিকান পার্টি' এর আপত্তির কারণে সেসব বিল পাস হয়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ