বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিয়ের ৩ দিন আগে বন্যার পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ১১:০৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে ডুবে  মো. সোহেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর ২টার দিকে বন্যার পানিতে নেমে গোসল করার সময় নিখোঁজ হন তিনি।

নিহত সোহেল মিয়া মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। তারপর আর ঢাকায় ফিরে যাননি। আগামী শুক্রবার (১২ জুলাই) তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ও তার কয়েকজন বন্ধু মিলে নইলারঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে সোহেল পানিতে ডুবে যান। সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা শওকত মিয়া বলেন, ছেলের শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছিল। তার আগেই এমন ঘটনা। ঢাকায় থাকতো, ঈদে বাড়িতে এসেছে আর ঢাকায় যায় নাই। গোসল করতে যেতে কয়েক নিষেধ করা হয়েছিল। কথা না শুনেই গিয়েছিল। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না।

নিহতের চাচাতো ভাই সুজন মিয়া জানান, এলাকা থেকে সোহেল ও তার কয়েকজন বন্ধু মিলে অটোরিকশা ভাড়া করে নইলাঘাটে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান সোহেল। বেশ কিছুদিন ধরে বিয়ের কথা চলছিল। শেষ পর্যায়ে বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ করা হয়েছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।

মেলান্দহ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান হোসেন বলেন, বন্যার পানিতে গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুনেছি তার বিয়ে ঠিক হয়েছিল। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরি দলের প্রচেষ্টায় নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা করেছি। মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা