মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব পাঠানোর দিন

নবীন নিউজ ডেস্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৫৮ পি.এম

পুরুষেরাই সব সময় ভালোবাসার কথা জানাবেন, হাঁটু গেড়ে প্রস্তাব দেবেন, বিষয়টাই আমরা দেখেশুনে অভ্যস্ত। তবে, নারীরও কি ইচ্ছে করে না পছন্দের পুরুষকে নিজের মনের কথাটি জানাতে? বলা হয়ে থাকে, “নারীর বুক ফাটে তো মুখ ফোটে না”। আর এই ধ্যান ধারণাকে ভাঙতেই নারীদের জন্যও একটি বিশেষ দিন রয়েছে, যে দিনটি নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেম বা বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। আর এই দিনটি হলো ২৯ ফেব্রুয়ারি।

বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের পক্ষ থেকে নারীকে প্রস্তাব দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি প্রচলিত। প্রেমের প্রস্তাবের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে প্রথম আহ্বানটি পুরুষের পক্ষ থেকেই আসে। বিয়ে কিংবা প্রেমের ক্ষেত্রে পুরুষ হাঁটু গেড়ে নারীকে প্রস্তাব দেবেন এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, পঞ্চম শতাব্দীতে রোমানো-ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন, ওদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায়। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা প্রিয়জনকে তাদের মনের কথা জানাতেই পারেন না। তার আগেই সেই প্রিয়জন অন্য কারও হয়ে যান।

তাই তখন নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক। আর সেই দিনটি হলো প্রতি চার বছর পর ফিরে আসা লিপ ইয়ার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি। হয়তো “নারীদের মনের কথা বলতে অনেক সময় লেগে যায়” সেই ধারণা থেকেই চার বছরের এই ব্যবধান রাখা!

সম্পর্ক বিষয়ক ওয়েবসাইটের তথ্য বলছে, সে সময় সেন্ট প্যাট্রিক নিয়ম চালু করেন যে, লিপ ইয়ারে কোনা নারীর পক্ষ থেকে পাওয়ার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে।

আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে সারা ইউরোপেই এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু রয়েছে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে ২৯ ফেব্রুয়ারি নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়।

চার বছর ঘুরে আজ যে অতিরিক্ত একটা দিন পেলেন, দিনটি আপনি কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন। অনেকেই দিনটিকে ‘তুলে রেখে দিয়েছিলেন’ বিশেষ কোনো কাজে ব্যয় করার জন্য। 
তাই আজ সাহস করে পছন্দের পুরুষকে জানিয়ে ফেলতে পারেন আপনার অনুভূতির কথা।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন