নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ১০:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত তিন নারী বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও কন্যা।
নিহতরা হলেন, জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট।
বিবিসি রেসিং কমেন্টেটর হিসেবে ৩০ বছরের বেশি সময় চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম ও রেসিং সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা বেশ উচ্চ। তবে ট্রিপল মার্ডার ঘিরে হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার একটি বাড়িতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মৃত বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে শনাক্ত করে যুক্তরাজ্যের পুলিশ। ২৬ বছর বয়সি ক্লিফোর্ড এনফিল্ড শহরের বাসিন্দা, যিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করেছিলেন।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দিকে এনফিল্ডের ল্যাভেন্ডার হিল সেমেট্রি থেকে ক্লিফোর্ডকে ধরেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ধরা পড়া ক্লিফোর্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ তাকে কোনো গুলি করেনি।
জানা গেছে, হত্যার শিকার নারীদের সঙ্গে ক্লিফোর্ডের ‘পূর্ব পরিচয়’ ছিল বলে তথ্য আসছে, তবে তা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার ও হার্ডফোর্ডশায়ারের মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা পরিদর্শক জাস্টিন জেনকিনস বলেছেন, এই পরিস্থিতিতে ভুক্তভোগীর পরিবার কঠিন সময়ের মধ্য দিচ্ছে। যেসব তথ্য বেরিয়ে আসছে, এই মুহূর্তে আমাদের অনুরোধ, তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি যেন সবাই সম্মান রেখে কথা বলেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা সন্দেহভাজন একজন ধরতে পেরেছেন। তবে চূড়ান্তভাবে তিনিই অপরাধী কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য এই ঘটনায় আর কোনো সন্দেহভাজনকে আপাতত খোঁজা হচ্ছে না বলেও তথ্য দিয়েছেন তিনি।
এই হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপা ক্রসবো আইন কঠোর করবেন বলে ঘোষণা দিয়েছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ