নবীন নিউজ, ডেস্ক ১০ জুলাই ২০২৪ ০৪:১১ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সমালোচনামূলক পোস্টের জেরে সৌদি আরবে এক শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টুইটারে নিজ দেশের নিরাপত্তাহানী করে এমন পোস্ট দেওয়ার দায়ে ২০২২ সাল থেকে কারাগারে আছেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম আসাদ আল–ঘামদি। ৪৭ বছর বয়সী এ শিক্ষকের বাড়ি সৌদি আরবের জেদ্দায়। ২০২২ সালের নভেম্বরে এক রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সৌদি আরবের বিশেষায়িত অপরাধ আদালতে গত ২৯ মে দোষী সাব্যস্ত করা হয় আসাদকে। এইচআরডব্লিউ বলেছে, সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারে ২০০৮ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়।
এইচআরডব্লিউ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসাদ আল–ঘামদির বেশিরভাগ পোস্টই শান্তিপূর্ণ। এরপরও তাঁকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, যেসব পোস্টের কারণে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেসবের মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ সংস্কার প্রকল্প নিয়ে পোস্টও রয়েছে।
এছাড়া সৌদি আরবের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল–হামিদকে স্মরণ করেও একটি পোস্ট দিয়েছিলেন আসাদ। দেশটির কারাগারে বন্দী অবস্থায় মারা যান আল–হামিদ। এ পোস্টের বিষয়বস্তুও আদালতের আমলে আনা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের দ্বারা পর্যালোচনা করা আদালতের নথিগুলোতে দেখা যায়, ঘামদির বিরুদ্ধে ‘সৌদি রাজা এবং ক্রাউন প্রিন্সের ন্যায়বিচারকে চ্যালেঞ্জ করা, ‘মিথ্যা-বিদ্বেষপূর্ণ সংবাদ প্রকাশ করা এবং (টুইটারে) স্বদেশের নিরাপত্তার ক্ষতি করে এমন তথ্য প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের জেরে গত বছর আসাদের ভাই মোহাম্মদ আল ঘামদিকে মৃত্যুদণ্ড দেন সৌদি আরবের একটি আদালত। সরকারের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
এছাড়া আসাদের আরেক ভাই সায়েদ সৌদি আরবে একজন ইসলামি চিন্তাবিদ ও সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ভাইয়ের কারাদণ্ড এবং সৌদি সরকারের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ