শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১৭ বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় স্বামীকে তালাক, অতঃপর...

নবীন নিউজ ডেস্ক ০৬ জুলাই ২০২৪ ০৪:৩২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দীর্ষ ১৭ বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলেন স্বামী। শুক্রবার (৫ জুলাই) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।  

অভিযুক্তের নাম হুমায়ুন কবির বাকি। তিনি উপজেলার মাসকা ইউপির মাসকা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। আর ভুক্তভোগী একই উপজেলার ব্রাম্মনজাত গ্রামের ফজলুর রহমান খানের মেয়ে হাফসা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে উপজেলার ব্রাম্মনজাত গ্রামের হাফসা আক্তারের সঙ্গে মাসকা গ্রামের হুমায়ুন কবির বাকির বিয়ে হয়। বিয়ে পর কিছুদিন ভালো গেলেও স্বামীর শারীরিক সমস্যার কারণে তাদের দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। দেড়মাস ধরে দাম্পত্য কলহের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে গত কুরবান ঈদের পরের দিন হাফসা আক্তার তার বাবার বাড়িতে চলে যায় এবং বৃহস্পতিবার (৫ জুলাই) কাজী অফিসে গিয়ে স্বামীকে তালাক দেন।  

এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে বাড়িতে গিয়ে হাফসার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে তার মুখের এক পাশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাফসা আক্তার জানান, বিয়ের পর থেকে তার স্বামীর শারীরিক সমস্যা ধরা পড়ে। ১৭ বছর দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তানাদি নেই। তাকে বার বার বলার পরে সে চিকিৎসা করে না। উল্টো তাকে বেধড়ক মারপিট করে। তার সঙ্গে বাড়ির লোকজনও তাকে নির্যাতন করতো। তার পৈশাচিক আচারণের অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার তাকে তালাক দেই। এই খবর পেয়ে শুক্রবার রাতে আমাদের ঘরে রাতের খাবার খাওয়ার সময় আমার নাক-মুখে অ্যাসিড নিক্ষেপ করে সে পালিয়ে যায়।

স্থানীয় উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান জানায়, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এমন জঘন্যতম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। তিনি বলেন, অ্যাসিড নিক্ষেপের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা