নবীন নিউজ, ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০৩:১৩ পি.এম
দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে একটি শক্তিশালী বালুখেকো সিন্ডিকেট দিন ও রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন করে চলেছে। তা ঠেকাতে প্রশাসন নানা উপায় অবলম্বন করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। সবশেষ নদীর প্রবেশ মুখেই দেয়া হয়েছে বাঁশের বেড়া।
জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশসহ অন্যান্য বাহিনী বালু উত্তোলন বন্ধে প্রায়ই অভিযান চালায়। বড় বড় নৌকাও জব্দ করে যথারীতি মামলাও করেন। কিন্ত আইনের ফাঁক দিয়ে নৌকা ছাড়িয়ে পুনরায় একই কায়দায় করা হয় বালু-পাথর উত্তোলন।
এ নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ নানা ফোরামে কথা ওঠে, এমনকি পরিবেশ বাদী সংগঠনের পক্ষ থেকেও সভা সমাবেশ হয়। কিন্তু কাজের কাজ হয় না কিছুই।
সম্প্রতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া চলতি নদীর (ধোপাজান) মোহনা থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহণ প্রতিরোধের জন্য সুরমা নদীর মোহনা থেকে অর্থাৎ চলতি নদীর প্রবেশ মুখ থেকে উত্তর সীমান্ত খাসিয়া পাহাড় পর্যন্ত অংশে সব ধরনের বাল্কহেড নৌকাসহ বালু পরিবহনে ব্যবহৃত জলযান প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেন।
কিন্ত এই আদেশ মানেনি কেউ। আবার ও সেই একই ভাবে চলে বালু-পাথর উত্তোলন।
তা ঠেকাতে সবশেষ শুক্রবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের নির্দেশে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, তহশিলদার ছিদদিকুর রহমান পুলিশ, ডিবিসহ দিনভর সুরমা নদীর মোহনা থেকে চলতি নদীর প্রবেশ মুখে বাঁশের বেড়া দেন। যাতে অবৈধভাবে উত্তোলন করা বালু-পাথর কেউ নিয়ে যেতে না পারে।
তবে কাজ হয়নি তাতেও। প্রশাসনের কর্মকর্তারা চলে আসার পরই নৌকা ঢুকতে শুরু করে নদীতে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের চেষ্টার কোনো কমতি নেই, নানা পন্থা অবলম্বন করছি কিন্ত সুফল পাচ্ছিনা, আমি দেখছি কি করা যায়।
এলাকাবাসী বলছেন, এখানে একটি চেকপোস্ট রয়েছে তারপর এসব থামছে না, নিশ্চয়ই শর্ষের মধ্যেই ভূত রয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা