নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০৪:৩৯ পি.এম
সংগৃহীত ছবি
ফরিদপুরে জমে উঠেছে বৃক্ষমেলা। প্রতিদিনই আসছেন অসংখ্য ক্রেতা-দর্শনার্থী। বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ফুলের চারার সমাহার রয়েছে মেলায়। তবে সবার বিশেষ দৃষ্টি থাকছে আম গাছের চারায়। বিদেশি জাতের একটি চারার দাম চাওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।
ফরিদপুর পৌরশহরের ব্রক্ষ্মসমাজ সড়কে বৃহস্পতিবার (২৭ জুন) থেকে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়। বিভিন্ন স্থান থেকে আসা নার্সারির মালিকরা দিয়েছেন স্টল। মেলায় প্রাকৃতিক আবহে সবকিছু সাজানো হয়েছে। যেন এক নতুন বিনোদনকেন্দ্রে রূপ নিয়েছে মেলাপ্রাঙ্গণ। নানা শ্রেণিপেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই বৃক্ষমেলা।
সরেজমিনে দেখা যায়, থোকায় থোকায় ঝুলছে আম। বাহারি রঙের নানা জাতের বিদেশি আম গাছের চারা। ছোটবড় গাছের দামেও রয়েছে ভিন্নতা। প্রতিদিনই দেখতে বা কিনতে আসছেন দর্শনার্থীরা।
মেলায় আসা দর্শনার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের চারা দেখছেন, আবার কেউবা সেলফি তুলছেন। মেলায় ৩৫টি স্টলে ফলজ, বনজ ও ফুলের চারা গাছের সমাহার রয়েছে। তবে সবার নজর আমের চারা গাছে। থাইল্যান্ডের চিয়াংমাই জাতের চারার দাম ৫০ হাজার টাকা, ছোটগুলো ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়া সূর্যডিম ৫ হাজার, থাই সবেদা ৬ হাজার, টাচ ড্রাম ৩০ হাজার, বনসাই বটগাছ ৮৫ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে।
মেলায় আসা রোকসানা বেগম বলেন, ‘বৃক্ষ মেলায় এসে ভালো লাগছে। বিভিন্ন গাছের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ করে এবার আমের চারা গাছ সবার নজর কেড়েছে। অনেকেই কিনছেন। তবে দাম একটু বেশি বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ছাদ বাগানের জন্য কিছু ফুলের চারা নিতে এসেছি। দাম একটু বেশি হলেও এগুলো সব সময় পাওয়া যায় না, তাই কিনে নিলাম।’
মেলায় আসা শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, ‘বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছি। অনেক গাছের নাম শুনেছি, দেখিনি কখনও। মেলায় এসে সেগুলো দেখতে পেয়ে ভালো লাগছে।’
মেলা থেকে আমের চারা কিনেছেন সালমা আক্তার। তিনি বলেন, ‘থাইল্যান্ডের চিয়াংমাই বড় আম গাছের দাম ৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে। ওটা কেনার সামর্থ্য আমার নেই। তাই ছোট একটি চারা কিনেছি এক হাজার টাকায়। এছাড়া কিছু ঔষধি গাছের চারা নিয়েছি ছাদের বাগানের জন্য।’
মেলায় বিভিন্ন ফলের চারা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘আম, জলপাই, সবেদাসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের চারা বিক্রি হচ্ছে। চারার প্রকারভেদে দামেরও ভিন্নতা রয়েছে। এবছর বিক্রিও ভাল হচ্ছে।’
ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশি-বিদেশি ফলের চারাসহ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে। এছাড়া বাহারি বিভিন্ন ধরনের ফুলের চারাও মেলায় এসেছে।’
তিনি আরও বলেন, ‘মেলায় এবছর বিদেশি বিভিন্ন জাতের আমের চারার সমাহার বেশি। বিভিন্ন দামে চারাগুলো বিক্রি হচ্ছে। কিছু গাছ রয়েছে যেগুলো ছাদ বাগানের জন্য ভাল। কৃষি বিভাগের পক্ষ থেকে গাছ যারা কিনছেন তাদের রোপণ ও পরিচর্যায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা