নবীন নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০৫:১৬ পি.এম
সংগৃহীত ছবি
ধর্ষণ মামলায় জামিনে কারামুক্তির পর দুধ দিয়ে গোসল করেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫)। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়- ছোট চুলে কারাগার থেকে বের হওয়ার পর মাকে সালাম করেন তিনি। এরপরই তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়। আর মামুনের মাথায় তার মাকে দুধ ঢেলে দিতে দেখা যায়।
এর আগে লায়লা আখতার ফরহাদের (৪৮) দায়ের করা মামলায় গত ১ জুলাই ঢাকা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, বাদী লায়লা জামিনের বিরোধীতা করেছিলেন। তবে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ জুন রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কুমিল্লার পুলিশ। পরদিন ১১ জুন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। পরে আজ জামিন শুনানি শেষে মামুনের জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, তিন বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লায়লার। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয়। ওই সময় থেকেই প্রিন্স মামুন লায়লার বারিধারার ডিওএইচএসের বাসায় থাকা শুরু করেন। এরপর প্রিন্স মামুন বিভিন্ন সময় নানা অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় সময়ই মাদক সেবন করে গভীর রাতে বাসায় প্রবেশ করতেন তিনি। বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলার পাশাপাশি মাঝে মধ্যেই লায়লাকে মারধর করতেন প্রিন্স মামুন।
এর মধ্যে গত ১১ ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরেন তারা। তখন মামুনসহ আরও দু’জন মদপানের জন্য মিরপুর যাওয়ার পরামর্শ করেন। তাদের মদপানে লায়লা নিষেধ করলে উত্তেজিত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রিন্স মামুন। আর গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে লায়লাকে মারধর ও হত্যাচেষ্টা করেন তিনি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’