নবীন নিউজ, ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৫:৩৯ পি.এম
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন বাতিলকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আত্মসমর্পণে আসলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ারের আদালত সবার জামিন মঞ্জুর করেন।
এ দিকে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই ও পুলিশের করা মামলায় ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করায় বিক্ষুব্ধ আইনজীবীরা বের হয়ে মিছিল শুরু করেন। ক্ষোভ আর স্লোগানে মুখর হয়ে ওঠে আদালত চত্বর। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলাবাহিনী।
এর আগে ৬৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ উপলক্ষে সকাল থেকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব, বিজিবি ও পুলিশ।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে দুই মামলায় আত্মসমর্পণ করতে আসেন ওই আইনজীবীরা। শুনানি শেষে অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ারের আদালত সবার জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শমসুল আলম বলেন, ‘তারা এখন সম্প্রীতির কথা বলছেন। কিন্তু সাইফুল ইসলামকে যখন মারা হলো তখন সম্প্রীতি কোথায় ছিল? আমরা এই জামিনের বিরোধীতা করেছি। তারপরও জামিন দিয়েছেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, পুলিশের চার্জশিট দেয়া পর্যন্ত দুটি মামলায় এক হাজার টাকা বন্ডে ৬৩ জনকে জামিন দেন আদালত।
মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা জামিন চেয়েছি, জামিন দিয়েছেন আদালত। যদিও অনেক আইনজীবী এটির বিরোধিতা করেছেন।’
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের মামলায় গত ২৬ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে আদালতে আনা হলে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আইনজীবী আলিফ শহীদ হন। পরে তার ভাই জানে আলম আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় বিস্ফোরণ আইনে ১১৬ জনকে আসামি করে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা করে পুলিশ।
নবীন নিউজ/এফ
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর