নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৬:১৩ পি.এম
অজু ও গোসল পবিত্রতার মাধ্যম। অজু আরবি শব্দ। এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বচ্ছ। পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয়। আর গোসল আরবি শব্দ। এর অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়-- পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দিয়ে পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয়।
অনেকে জানতে চান, মেহেদি ব্যবহার করলে কি অজু হবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, সাজসজ্জার অংশ হিসেবে মেহেদি ব্যবহার করা জায়েজ। এগুলো ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অজু-গোসল সবই শুদ্ধ হবে। এ মেহেদি লাগানোর পর শরীরে যে রং অবশিষ্ট থাকে যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো ওঠে তা চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এগুলো ব্যবহার করার পর রং থাকা অবস্থায়ও অজু হবে।
সাজসজ্জায় এ রকম রঙই ব্যবহার করা উচিত যেসব রং চামড়া বা নখের ওপর পানির জন্য প্রতিবন্ধক আলাদা প্রলেপ তৈরি করে না। তাহলে অজুর জন্য বার বার ওঠানোর ঝামেলা করতে হবে না। কোনো কারণে নেইলপলিশ রিমুভ করার সময় সুযোগ না পাওয়া গেলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কাও থাকবে না।
অজু ও ফরজ গোসলে নাক-কানের ছিদ্রে পানি পৌঁছানো কি জরুরি?
পবিত্র কোরআনে মহান আল্লাহ নামাজের জন্য অজু করার নির্দেশ দিয়ে বলেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ
অর্থ: হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। (সুরা মায়েদা: ৬)
এ আয়াত থেকে বোঝা যায় অজুর ফরজ কাজ চারটি। পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনুইসহ ধোয়া, মাথা মাসাহ করা এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। এ চারটি কাজ করলে অজু হয়ে যায়। এ ছাড়াও অজুর অনেক সুন্নত রয়েছে, দোয়া রয়েছে যেগুলোর মাধ্যমে অজু পরিপূর্ণ হয় এবং সওয়াব লাভ হয়।
নারীদের মধ্যে যারা নাক-কান ছিদ্র করে অলংকার পরিধান করেন, তারা যদি অলংকার পরে থাকেন তাহলে ফরজ গোসলের সময় অলংকার নাড়াচাড়া করে ছিদ্রে পানি পৌঁছানো জরুরি।
অলংকার না পরে থাকলে পানি যদি এমনিতেই কানের ছিদ্রে পৌঁছে যায় তাহলে পানি ঢেলে দিলেই হবে ৷ ছিদ্র সংকীর্ণ হওয়ার কারণে পানি না পৌঁছানোর সম্ভাবনা থাকলে হাত দিয়ে ঐ জায়গায় নাড়াচাড়া করবে যেন ছিদ্র থাকলে পানি পৌঁছে যায়, এতেই গোসল শুদ্ধ হয়ে যাবে। কাঠি ঢুকিয়ে নাড়ানোর প্রয়োজন নেই।
যদি দীর্ঘদিন অলংকার না পরার কারণে অলঙ্কারের ছিদ্র বন্ধ হয়ে যায়, তাহলে ওপরে পানি ঢেলে দিলেই গোসল হয়ে যাবে ৷
শায়খ আহমাদুল্লাহ বলেন, নাক-কানের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি নয় বলে মনে করেন সৌদি আলেমগণ। তারা মনে করেন নাক-কানের ছিদ্র শরীরের ভেতরের অংশের মতো। আর দেশীয় আলেমগণ অজুতে নাকের ছিদ্রে পানি পৌঁছানোর জন্য একটু নাড়াচাড়া দেবে বলে মনে করেন।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?