রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান

নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০১:০৫ পি.এম

ফাইল ছবি

মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নিয়েই তল্পিতল্পা গুটিয়েছে পরাশক্তি আমেরিকা। তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কট্টরপন্থী একটি গোষ্ঠী। সেই সুযোগে মাথাচারা দিয়ে উঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র ও সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে আফগান মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও হামলা ঠেকাতে দেশজুড়ে আযম-ই-ইসতেহকাম নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী।

বিভিন্ন সূত্র জানায়, মূলত বেইজিংয়ের চাপেই নুতন এ সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। দেশটির চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোরে কাজ করা চীনা কর্মী ও বিভিন্ন কারণে অবস্থান করা চীনা নাগরিকদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিতে পাকিস্তানের ওপর চাপ দিয়েছে চীন। পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের ভূখণ্ড, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিমান হামলা অব্যাহত থাকবে।

এর আগে চলতি বছরের মার্চে আফগানিস্তানের মাটিতে এমন একটি হামলার ঘটনা স্বীকার করেছে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কাবুলের ক্ষমতায় থাকা তালেবান প্রশাসন একে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে মন্তব্য করেছে। বিবিসিকে দেয়া এক মন্তব্যে খাজা আসিফ জানান, এটা সঠিক যে পাকিস্তান বাহিনী আফগানিস্তানে তাদের অভিযান পরিচালনা করেছে। এ সময় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাকিস্তানের এ মন্ত্রী জানান, যদি পাকিস্তানে হামলা করা হয় ততে তার জবাব হামলার মাধ্যমেই দেয়া হবে। এমনকি হামলার ব্যপারে আগে থেকে তালেবান সরকারকে জানানো হয় না বলেও মন্তব্য করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। এ সময় এসব হামলার বৈধতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে খাজা আসিফ জানান, আগে থেকেই হামলার তথ্য জানানো হলে সশস্ত্রগোষ্ঠীগুলো প্রস্তুত হওয়ার সময় পায়। পাকিস্তান কেন তাদের সেই সুযোগ দেবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অভিহিত করে নিজেদের মাটিতে পাক বাহিনীর এমন হামলার প্রতিক্রিয়া ভোগ করতে হবে বলে এক বিবৃতিতে হুঁশিয়ারি দেয় তালেবান প্রশাসন।

২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে তালেবানদের একটি দল যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত তারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়ে আসছে।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ