নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৪:৫৮ পি.এম
নীলফামারীর ডিমলায় ৪ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পরিদর্শন সড়ক সংস্কারের এক সপ্তাহ যেতে না যেতেই সড়কের পিচ সূর্যতাপে উঠে যাচ্ছে। সড়কে যান চলাচলে মোটরসাইকেল, রিকশা-ভ্যানের চাকায় আবার পথচারীর পায়ে পিচ লেগে যাচ্ছে। এ ছাড়া যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে। এমনকি পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে সদ্য নির্মিত কার্পেটিং।
নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, দরপত্র অনুসারে কাজ না করা, সঠিক তদবির অভাব এবং অপরিকল্পিত কার্পেটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।
সড়কে চলাচলকারীরা জানান, সড়কের প্রায় ৯ কিলোমিটার এলাকার অধিকাংশ জায়গার পিচ গলে যান চলাচল ব্যাহত হচ্ছে। পিচ উঠে গাড়িসহ নষ্ট হচ্ছে চালকের জামা কাপড়। আর সঠিক তদারকির অভাবে সড়কে অপচয় হচ্ছে সরকারি অর্থ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দে তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের ডালিয়া-দুন্দিবাড়ী পর্যন্ত ১৭ কিলোমিটারের মধ্যে ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় আবুল কালাম নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি সম্পন্ন করেছেন লোকমান হোসেন নামের সাব ঠিকাদার। দরপত্রে শতভাগ এলসির ভাঙা পাথর ও দেশি বিটুমিন দিয়ে পরিদর্শন সড়কটি সংস্কার করার কথা। অথচ কম দামি স্থানীয় লোকাল পাথর ও ইরানি বিটুমিন দিয়ে গত সোমবার (১৫ জুন) সড়ক সংস্কারের কাজ শেষ করেন সাব ঠিকাদার লোকমান হোসেন।
শুক্রবার (২৮ জুন) সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে কালো পিচ গলে উঠে যাচ্ছে। সড়কের কয়েকটি স্থান ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পার্শ্বের বেশিরভাগ জায়গায় ইটের রেজিং নেই। সড়কে হাঁটাচলায় পায়ের জুতায় বিটুমিন ও কার্পেটিং উঠে আসে।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অথচ সড়কটির কার্পেটিং মাত্র ৭ থেকে ৯ মিলিমিটার করা হয়েছে। পরিমাণে বিটুমিনও দেওয়া হয়েছে কম। সড়ক সংস্কারের পর ওই সড়কটি উঁচু নিচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কার্পেটিংয়ের আগে হাওয়া মেশিন দিয়ে সড়কের ধুলাবালি পরিষ্কার করার কথা। তবে তা না করেই ধুলা-ময়লার ওপরই কার্পেটিং করেছেন ঠিকাদার। অফিস পক্ষে থাকায় এলসি ভাঙা পাথরের পরিবর্তে স্থানীয় গোটা পাথর ব্যবহারের সময় প্রতিবাদ জানালেও লাভ হয়নি। একপর্যায়ে এলাকার লোকজন সড়কের কয়েক স্থানে হাত দিয়ে কার্পেটিং উঠে যাওয়া ও বিটুমিন গলে যাওয়ার দৃশ্য দেখান।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঠিকাদার ও পাউবো প্রকৌশলীদের যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ও ইরানি বিটুমিন দিয়ে সড়কটি তড়িঘড়ি করে সংস্কার কাজ শেষ করেছেন। মাত্র ৫ থেকে ৬ দিনে ৩০ থেকে ৩৫ শতাংশ কাজ করে শতভাগ কাজ সম্পন্ন দেখানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সংবাদ কর্মীর খবর পেয়ে সড়ক পরিদর্শনে আসা ডালিয়া পাউবোর উপ-সহকারী প্রকৌশলী হাশেম জানান, বিটুমিন গলে কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
ওই সড়কে মিনি ট্রাকচালক খাদিমুল করিম পণ্যবোঝাই গাড়ি নিয়ে জলঢাকা থেকে ডালিয়া যাচ্ছিলেন। তিনি বলেন, গত ১০ বছর ধরে বিভিন্ন সড়কে পণ্য নিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু এমনভাবে পিচ গলতে কখনো দেখিনি। এ অবস্থায় সড়কে যানবাহন চালালে দ্রুত টায়ার নষ্ট এবং যে কোনো সময় টায়ার ফেঁটে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অটোভ্যান চালক হেলাল উদ্দিন বলেন, গত ৭ দিনেই সড়কের পিচ গলে উঠে যাচ্ছে। কার্পেটিং করার পর সড়কে অনেক উঁচু নিচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, সড়ক ও মহাসড়কে যে, ৬০ থেকে ৭০ গ্রেডের পিচ ব্যবহার করা হয়। এর গলনাঙ্ক ৪৮ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ডিগ্রি তাপমাত্রায় এই মানের পিচ গলে যায়। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) উৎপাদিত পিচের গলনাঙ্ক ৫২ থেকে ৫৮ ডিগ্রি সেলসিয়াস। আর পলিমার মডিফাইড বিটুমিনের (পিএমবি) গলনাঙ্ক ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
সড়ক বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের বিটুমিন দিয়ে সড়ক নির্মাণ ও সংস্কারের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশিরভাগ সময় ৫২ থেকে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও সড়কের পিচ গলে যায় না। আমাদের এখানে ভেজাল বিটুমিন ব্যবহার করা না হলে মাত্র ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রায় পিচ গলে যাওয়ার কথা নয়।
ডিমলা উপজেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েক দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় পিচ গলে যাওয়ায় ব্যবহৃত বিটুমিনের মান নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্ট আবহাওয়া অফিস কর্মকর্তারাও।
এদিকে, সড়কটির সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও দেশি গোটা পাথর এবং পরিমাণে বিটুমিনের ব্যবহার কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাব ঠিকাদার লোকমান হোসেন।
তিনি বলেন, রাস্তার কিছু জায়গায় বিটুমিনের পরিমাণ বেশি পড়েছে। ফলে রোদের তাপে এ রকম হচ্ছে।
তিনি আরও জানান, দরপত্রের কার্যাদেশ অনুযায়ী সড়কটির সংস্কারকাজ করা হয়েছে এবং কাজ চলাকালীন সময় অফিসের লোকজন সার্বক্ষণিক ছিলেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা (প্রিন্স) বলেন, বিষয়টি শুনেছি। বর্তমান তাপমাত্রায় বিটুমিন গলে যাওয়ায় কথা নয়। সরেজমিন পরিদর্শন করে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা