জমির দাবিতে কবরে শুয়ে বাবার লাশ দাফনে বাধা দিয়েছে ছেলে। শুক্রবার (২৯ মার্চ) সকালে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজামি ইউনিয়নের যাদুরহাট বাটুলটারি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মজিবুর রহমান (৬২) চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দুই স্ত্রী জীবিত আছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন মজিবুর রহমান।
অপরদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, নওশাদ আলী ও খয়রাত আলীকে মৌখিকভাবে তিন শতাংশ জমি দেন মজিবুর রহমান। কিন্তু ওই তিন ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই শুক্রবার ভোরে মৃত্যু হয় মজিবুর রহমানের।
মৃত্যুর আগে মৌখিকভাবে দেওয়া ওই জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় দাফন আটকে বাবার জন্য খোড়া কবরে শুয়ে পড়েন মেঝ ছেলে নওশাদ আলী। এ ঘটনায় মৃত মজিবুরের স্বজনসহ এলাকাবাসী অনেক চেষ্টা করেও নওশাদকে সেখান থেকে না সরাতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে অন্যত্র কবর খুঁড়ে দাফন করা হয় মজিবুর রহমানকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুল ইসলাম বলেন, জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী সমাধান না করতে পেরে পুলিশের হস্তক্ষেপে মৃত মজিবুরের দাফনকার্য সম্পন্ন হয়।
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম বলেন, স্থানীয় এবং গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানা থেকে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবরে শুয়ে থাকা নওশাদ আলী কবর থেকে উঠে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় অন্যত্র কবর খুঁড়ে পুলিশের উপস্থিতিতে মজিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা