নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ১১:১০ এ.এম
সংগৃহীত ছবি
বর্ষার শুরুতেই নতুন করে আলুর দাম বাড়াতে ভোক্তারা দিশেহারা। নীলফামারীতে বর্তমানে চাহিদার তুলনায় আলুর পর্যাপ্ত মজুত থাকলেও বর্ষার শুরু থেকেই আরেক দফা দাম বাড়ছে। তবে এর এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক চাষিরা। কারণ এ সময় তাদের ঘরে বাজারে বিক্রি করার মতো কোনো আলু থাকে না।
নীলফামারী দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা। গত ৫ বছরের হিসাবে প্রতি বছর এ জেলায় গড়ে আলু উৎপাদন হয় ৪ লাখ ৭৫ হাজার মেট্রিক টনের মতো। বীজসহ জেলায় বাৎসরিক আলুর চাহিদা ১ লাখ ২৬ হাজার মেট্রিক টন। প্রতি বছর প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত আলু দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হয়।
তবে আলুর উৎপাদন বেশি হলেও জেলায় সংরক্ষণের অভাব রয়েছে যথেষ্ট। মাত্র ১১টি হিমাগারে ধারণ ক্ষমতা হচ্ছে ৮৮ হাজার ৬শ মেট্রিক টন। আর মজুত হয়েছে ৬৮ হাজার ৪৭২ মেট্রিক টন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রান্তিক চাষিরা উৎপাদনের সঙ্গে সঙ্গেই তাদের ফসল বিক্রি করতে বাধ্য হন। বড় ব্যবসায়ীরা সে সময় কম দামে কিনে দেশের বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করছেন। ফলে উদ্বৃত্ত উৎপাদনেও লাভবান হচ্ছে না প্রান্তিক চাষি ও স্থানীয় ভোক্তারা।
প্রান্তিক চাষিদের অভিযোগ, স্থানীয়ভাবে অহিমায়িত পদ্ধতিতে আলু সংরক্ষণের জন্য বিপণন বিভাগ মডেল ঘর নির্মাণ করার উদ্যোগ নিলেও বাজার দর নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না।
বছরে জেলায় বীজ ছাড়া আলুর চাহিদা ৭৫ হাজার ৫৮৪ মেট্রিক টন। এ মৌসুমের প্রায় অর্ধেক সময় পার হলেও হিমাগারগুলোতে সংরক্ষিত আছে ৬২ হাজার ৩৮ মেট্রিক টন। তারপরেও বর্ষা শুরু হতেই আরেক দফা বাড়ছে আলুর দাম; কিন্তু এতে লাভ নেই প্রান্তিক চাষিদের। মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বাজারে আলুর সরবরাহ কমিয়ে দাম বাড়ানো হচ্ছে।
জেলা বিপণন বিভাগ বলছে, দাম নিয়ন্ত্রণে তারা নিয়মিত বাজার মনিটরিং করছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, ‘নীলফামারী আলুতে উদ্বৃত্ত উৎপাদনকারী জেলা হলেও ভোক্তাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে। এজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। হিমাগার মালিকদের সঙ্গে বৈঠক করছি, যাতে মধ্যস্বত্বভোগীরা সংকট সৃষ্টি করতে না পারে। তাছাড়া প্রান্তিক চাষিদের আলু সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করে দিচ্ছি।’
জেলার কৃষি বিপণন অধিদফতর প্রান্তিক চাষিদের আলু সংরক্ষণের জন্য এ পর্যন্ত ২৬টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দিয়েছেন; প্রতিটির ধারণ ক্ষমতা ২৫ থেকে ৩০ মেট্রিক টন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন