মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বাইডেন বাদ পড়লে প্রার্থী হতে পারেন যে ৪ জন

নবীন নিউজ ডেস্ক ৩০ জুন ২০২৪ ১২:২৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে চলছে উত্তেজনা। বিশেষ করে ডেমোক্র্যাট প্রার্থী ও বতর্মান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনী বিতর্কে হেরে যাওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। খোদ ডেমোক্র্যাটরা এখন চাচ্ছেন, নির্বাচনের আগেই বাইডেনকে সরিয়ে প্রার্থী হিসেবে অন্য কাউকে দাঁড় করাতে। কিন্তু নভেম্বরের আগে ডেমোক্র্যাটরা তাদের প্রার্থী পরিবর্তন করতে সক্ষম হবেন কিনা- এমন প্রশ্ন দেখা দিয়েছে।   

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেছে ব্রুকিংস ইনস্টিটিউশন থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ইলাইন কামার্কের সঙ্গে। কামার্ক ‘প্রাইমারি পলিটিকস’ নামে একটি বহুল পরিচিত বইয়ের লেখক। তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিরও (ডিএনসি) সদস্য। কামার্ক রয়টার্সের কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন। 

ডেমোক্র্যাটদের হাতে কী বিকল্প আছে 

কামার্ক বলছেন, ডেমোক্র্যাটরা তাদের প্রেসিডেন্ট প্রার্থিতার ব্যাপারে বাইডেনের বিকল্প চিন্তা বা ‘প্লান বি’ বলে কিছু রাখেনি। বাইডেন মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন। যেহেতু এই গ্রীষ্মের আগে তিনি আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে নমিনেশন পাবেন না, সেহেতু ডেমোক্র্যাটদের হাতে প্রার্থী পরিবর্তন করার এখনও সময় আছে। আগেই বাইডেন হয়তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তবে কেউ যদি তার বিরুদ্ধে প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ করেন, তাহলে বাইডেনের টিকে থাকা কঠিন হবে। অথবা তিনি আগামী আগস্টে শিকাগোতে অনুষ্ঠেয় ডেমোক্র্যাট কনভেনশনে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। ডিএনসির সদস্য পদ ত্যাগ করে ট্রাম্পের বিরুদ্ধে যুতসই প্রার্থী দাঁড় করাতে সহায়তা করার সুযোগও তাঁর রয়েছে।   

কী ঘটতে চলেছে

কামার্ক মনে করেন, একই মুহূর্তে পরিস্থিতি বাইডেনের অনুকূলে রয়েছে। তিনি প্রার্থিতা থেকে সরে যেতে রাজি হতে পারেন অথবা ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। তবে এখনও তিনি সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তাঁর সামনে আসেনি। যদিও সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বাইডেনকে নিয়ে কিছু নেতিবাচক কথা বলেছিলেন, তবে তা গুরুতর প্রভাব ফেলেনি।  

বাইডেন পদত্যাগ করলে কী হবে

কামার্ক বলছেন, বাইডেন তাঁর প্রার্থিতা ধরে রাখতে প্রাথমিক নির্বাচনে গত কয়েক মাসে রাজ্য ও অঞ্চলগুলোতে চার হাজার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সংগ্রহ করেছেন। এসব প্রতিনিধি প্রার্থিতা নির্ধারণে সরাসরি তাকে ভোট দেবেন, যদিও আইনে অন্য কাউকে সমর্থন করার অধিকার তাদের রয়েছে। যদি বাইডেন তার প্রতিনিধিদের নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তাহলে অন্য যে কোনো প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন। 

বাইডেনের পরিবর্তে কে প্রার্থী হবেন

কামার্ক মনে করেন, বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করার মতো কোনো প্রার্থী ডেমোক্র্যাট দলে নেই। তবে কেউ কেউ প্রার্থী হতে চাইবেন। এই তালিকায় কমলা হ্যারিস এক নম্বরে থাকবেন, তা নিশ্চিত বলা যায়। তবে আইন অনুযায়ী, সেটা হবে বাইডেন অযোগ্য ঘোষিত হলে বা মৃত্যুবরণ করলে। কারণ, দল সরাসরি ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী মনোনীত করতে পারবে না।  

বাইডেন প্রার্থী না হলে ক্যালিফোর্নিয়া গভর্নর নিউসম, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, কেনটাকি গভর্নর অ্যান্ডি বেশার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার নির্বাচনী দৌড়ে এগিয়ে আসতে পারেন। কিন্তু তারা এখনও সবাই বাইডেনকে সমর্থন দিচ্ছেন, এমনকি নির্বাচনী প্রচারে অংশও নিচ্ছেন। তাছাড়া প্রার্থী হতে গেলে তাদের দলীয় প্রতিনিধিদের সমর্থন জোগাড় করা লাগবে। 

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ