নবীন নিউজ ডেস্ক ৩০ জুন ২০২৪ ১২:৪৩ পি.এম
সংগৃহীত ছবি
বিশ্বের নানা প্রান্তে নানা রকমের সংস্কৃতি ও জীবনধারা। আমাদের দেশেও কিন্তু বৈচিত্র্যের শেষ নেই। আবার কিছু দেশে আজও মানুষ অতি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী জীবনধারা পালন করছেন। কিন্তু এখানে এক এলাকার মানুষের কথা বলা হবে, যারা বেছে নিয়েছেন অদ্ভুত জীবন। আর তার সঙ্গে সম্পর্ক রয়েছে টিভির।
প্রায় সব মানুষ ঘুমোনোর সময় লাইট, মিউজিক ইত্যাদি বন্ধ করে দেন। কিন্তু আপনি কি জানেন, এমন একটা জায়গা আছে, যেখানে মানুষ রাতে লাইট ও টিভি চালিয়ে রাখেন। শুধু তাই নয়, এখানকার মানুষ সব সময় আতঙ্কে থাকেন এবং রাতেও শান্তিতে ঘুমোতে পারে না।
দক্ষিণ কোরিয়ায় ইয়ংপিয়ং নামে একটি ছোট দ্বীপ রয়েছে। দক্ষিণ কোরিয়ার এই ছোট্ট দ্বীপ ইয়ংপিয়ংয়ে যাঁরা বাস করেন, সেই সব মানুষের জীবনে শান্তি ও সুখ নেই। জরুরি পরিস্থিতির জন্য সেখানকার মানুষকে সব সময় সতর্ক থাকতে হয়।
এই দ্বীপটি দক্ষিণ কোরিয়ার শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। উত্তর কোরিয়া এখানে গুলিও চালিয়েছে এ যাবৎ কালের মধ্যে। এমন পরিস্থিতিতে মানুষ প্রতিনিয়ত সতর্ক থাকে। শুধু তাই নয়, কামানের হামলা থেকে বাঁচতে সেখানকার মানুষ সব সময়ে শেল্টারের ব্যবস্থাও রাখেন।
২০১০ সালেও এই হামলায় কয়েক জন মারা গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এখানে অনেক বোমা শেল্টার তৈরি করা হয়েছে। এখানে বাঙ্কারগুলোতে এক সপ্তাহের খাবার, চিকিৎসার জিনিসপত্র, বিছানা, শাওয়ার, এবং গ্যাস মাস্কসহ বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
এখানে বসবাসকারী মানুষদের আশঙ্কা, একদিন উত্তর কোরিয়া তাদের উপর হামলা চালাতে পারে। এ কারণেই এখানকার মানুষ রাতে লাইট ও টিভি জ্বালিয়ে ঘুমান। যাতে তারা সজাগ থাকতে পারেন এবং খুব গভীর ঘুম না হয়। কিছু পরিবার টিভি চালু না করলেও সবাই লাইট জ্বালিয়ে ঘুমান।
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ