নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০১:১৮ পি.এম
বিবাহিত জীবন খুব একটা ভালো কাটছে না অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে অকপটে বলে দেন যে, তিনি বিয়ে নামক বিষয়টির বিরোধী।
নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, পরস্পরকে ভালোবাসে এমন দুজন মানুষের বিয়ে করা একেবারেই উচিত নয়। কারণ বিয়ে না করলেই ভালোবাসা অটুট থাকে। বিয়ের পর তাদের মধ্যে ধীরে ধীরে সেই ভালোবাসাটা মরে যায়।
তিনি বলেন, আমার কথাকে হয়তো ভুল বুঝতে পারেন মানুষ। আমি শুধু বলতে চাই, বিয়ে করার প্রয়োজনটা কী? যদি দুজন মানুষ পরস্পরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে বিয়ে করা ছাড়াও সেই ভালোবাসা দিব্যি বেঁচে থাকে। বরং বিয়ে করলেই একটু গোলমাল হয়ে যায়। তখন এই দুজন দুজনকে গুরুত্ব দেয় না সেভাবে। তারপর তাদের গল্পে সন্তানেরা চলে আসে। পুরো ছবিটাই বদলে যায়।
বাজরঙ্গি ভাইজান সিনেমার এই অভিনেতার আরও বলেন, আমরা মনে করি স্ত্রীদের মধ্যেই রয়েছে সব সুখের চাবিকাঠি। কিন্তু তা হয় না। একটা সময়ের পর একমাত্র নিজেদের কাজ থেকেই আনন্দ পাওয়া যায়।
উল্লেখ্য, প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত জীবন। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ, সাংসারিক ঝামেলা জায়গা করে নিয়েছিল সংবাদমাধ্যমে। তার বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আলিয়া।
পাল্টা জবাব দিয়েছিলেন নওয়াজও। খাদের ধারে পৌঁছে গিয়েছিল তাদের বৈবাহিক সম্পর্ক। তবে বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আগে ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন তারা। সম্প্রতি নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করেছেন তারা। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তারকার স্ত্রী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’