নবীন নিউজ, ডেস্ক ২৮ জুন ২০২৪ ০৫:১৬ পি.এম
ইসরাইলি বাহিনী এবার উত্তর গাজার শুজাইয়া এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। হামাস এ হামলাকে ‘পূর্ণ-মাত্রার যুদ্ধপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভয়াবহ ওই হামলা চলতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৭৭৫ জনে ঠেকেছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২৯ জনে।
এদিকে এর আগে কয়েকবার শুজাইয়া এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর, বৃহস্পতিবার ফের ওই এলাকার অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই, যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেন।
আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন, তখন সেখানেও হামলা চালায় ইসরাইলি সেনারা। এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিকদের ওপর আবার বিমান হামলা চালায় বর্বর সেনারা।
এদিকে শুজাইয়া এলাকার পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নূহ আশ-শারনুবি। তিনি বলেন, গত আট মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি।
গাজার সাংবাদিক আলী আবু শানাব শুজাইয়ার পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর ও ভীতিকর’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, মানুষের যাওয়ার যেমন কোনো জায়গা নেই, তেমনি হামলা থেকে বাঁচতে মানুষ এক কাপড়ে তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়েছেন। সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেননি
তথ্যসূত্র: আল জাজিরা
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ