নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ১১:১৬ এ.এম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক এবং নেতিবাচক- এমন সব ধরনের প্রভাব মোকাবিলায় বিশ্বের ১৭৪টি দেশের প্রস্তুতি নিয়ে বৈশ্বিক সূচক প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার (২৫ জুন) এ বিষয়ে দেশগুলোর প্রস্তুতির সূচক (এআইপিআই) প্রকাশ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি থেকে দেশগুলো কতটা সুরক্ষিত তা নিয়ে মানচিত্র তৈরি করেছে সংস্থাটি। সেই সঙ্গে এসব দেশের এআই সংক্রান্ত প্রস্তুতির মূল্যায়ন করেছে আইএমএফ।
এআইপিআই ড্যাশবোর্ডে ১৭৪টি দেশের নিজস্ব ডিজিটাল অবকাঠামো, মানব সম্পদ, শ্রম নীতি, উদ্ভাবন, একীকরণ এবং নিয়ন্ত্রণ নীতিমালাকে বিবেচনায় আনা হয়েছে। এর ভিত্তিতে বিশ্বের অন্যতম আর্থিক সংস্থাটি বিবৃতি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই প্রযুক্তির প্রভাব এত বেশি যে বিভিন্ন দেশ ও বড় বড় প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এআই বিষয়ে নীতিমালা তৈরির জন্য কাজ করছে। এই প্রযুক্তির ফলে সামাজিক বা আর্থিক ঝুঁকি যেন নিয়ন্ত্রণে রাখা যায় সে সংক্রান্ত আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে একটি আন্তর্জাতিক মানের নির্দেশিকা প্রণয়নের জন্য কাজ করছে জাতিসংঘ। চলতি বছরের ২১ মার্চ বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজল্যুশন বা প্রস্তাব পাস হয়। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে। গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটির সহপ্রস্তাবক ছিল আরও ১২৩টি সদস্য দেশ।
প্রতিবেদনে বলা হয়, এআই প্রযুক্তি দেশে দেশে উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আয় বাড়াতে পারে। অন্যদিকে এটি লাখো মানুষকে কর্মচ্যুত করতে পারে, বাড়াতে পারে বৈষম্য।
জানুয়ারিতে আইএমএফের গবেষণায় দেখা গেছে, এআই উন্নত অর্থনীতিতে ৩৩ শতাংশ, উদীয়মান অর্থনীতিতে ২৪ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোতে ১৮ শতাংশ কর্মসংস্থান ও চাকরিকে বিপন্ন করতে পারে।
এদিকে বিবৃতিতে এর ভালো এবং সম্ভাবনাময়ী দিকও তুলে ধরা হয়। বলা হয়, এটি বিদ্যমান কর্মস্থলে উত্পাদনশীলতা বাড়ানোর জন্য প্রচুর সম্ভাবনা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে এআই মানুষের জন্যে একটি পরিপূরক এবং সহায়ক হাতিয়ার হতে পারে। নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর আরও নতুন নতুন শিল্প তৈরি করতে পারে এআই।
আর্থিক সংস্থা আইএমএফ বলেছে, স্বল্প-আয়ের দেশগুলোর তুলনায় ধনী অর্থনীতির দেশগুলোকে এআই- এর ঝুঁকি মোকাবিলায় আরও বেশি সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবস্থান
এই সূচকে দেখানো হয়েছে, বাংলাদেশের স্কোর হচ্ছে শূন্য দশমিক ৩৮ এবং অবস্থান হচ্ছে শূন্য দশমিক ২০ থেকে শূন্য দশমিক ৪০ এর ঘরে। এটি সবচেয়ে বেশি অরক্ষিত দেশগুলোর তালিকার ঠিক আগের স্তরে রয়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশ থেকে একধাপ এগিয়ে। এদের স্কোর হচ্ছে শূন্য দশমিক ৪০ থেকে শূন্য দশমিক ৬০ এর ঘরে।
সুরক্ষার বিবেচনায় পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশ থেকে খানিকটা পিছিয়ে। এই তালিকায় নেপাল, ভূটান, মালদ্বীপ নেই। এআইয়ের প্রভাব মোকাবিলায় ইউরোপের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং চীনের অবস্থান অনেক বেশি সুরক্ষিত। এর পরই রাশিয়া ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর অবস্থান।
লাতিন আমেরিকার দেশগুলোর অবস্থান বাংলাদেশ ও ভারতের প্রায় সমান। সবচেয়ে অরক্ষিত হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মরক্কো, কেনিয়া ও ঘানা ছাড়া আফ্রিকার সব দেশ।
নবীন নিউজ/এফ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন