মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

কী কী পরিবর্তন আসছে বিসিএস পরীক্ষায়?

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ১২:১১ পি.এম

সংগৃহীত

এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার পরিকল্পনার অংশ হিসেবে এ পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সেজন্য লিখিত পরীক্ষার প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে ক্রমানুসারে। প্রশ্নের উত্তরগুলো পর পর লিখে যেতে হবে। এছাড়াও লিখিত পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রেও পরিবর্তন আনছে কমিশন।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, “একটা বিষয় হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আরেকটি বিষয় হল সময় কমিয়ে আনা। এ দুটি টার্গেট নিয়ে সাড়ে তিন বছর ধরে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে ফল পেতে শুরু করেছি।”

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে। এখন থেকে লিখিত পরীক্ষার উত্তর প্রশ্নের ক্রমানুসারে লিখতে হবে। ১ নম্বর প্রশ্নের উত্তর থেকেই লেখা শুরু করতে হবে। কেউ অন্য কোনো উত্তর আগে লিখলে তাকে আগের প্রশ্নের জন্য জায়গা রেখে দিতে হবে।

বিষয়টি আরো সুশৃঙ্খল করতে আর ৪৭তম বিসিএস থেকে উত্তরপত্রেই জায়গা নির্দিষ্ট করে দেওয়া থাকবে।

দ্রুত সময়ে খাতা দেখা শেষ করতে কমিশনে বসেই খাতা দেখা হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।


তিনি বলেন, “পরীক্ষামূলক ব্যবস্থা হিসেবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার গণিতের খাতা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে বসেই দেখা হয়েছে। ৯ দিনে গণিতের খাতা দেখার কার্যক্রম শেষ হয়েছে। যদিও চার দিনে খাতা দেখার পরিকল্পনা ছিল। কিন্তু পরীক্ষকদের সব টিমকে একত্রে না পাওয়ায় সময় কিছুটা বেশি লেগেছে।”

লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য প্রতিটি টিমে ১৩ জন সদস্য থাকবেন। একজন পরীক্ষক একটি খাতার একই নম্বরের প্রশ্নের উত্তর দেখবেন। অর্থাৎ, একজন এক নম্বর প্রশ্নের উত্তর দেখলে অন্যজন দুই নম্বর দেখবেন। এভাবে ১০ জন পরীক্ষক ১০টি প্রশ্নের উত্তর দেখবেন।

দুজন পরীক্ষক নম্বর যোগ করবেন। আর প্রধান পরীক্ষক কিছু খাতা পুনরায় যাচাই করে দেখবেন।

এই পদ্ধতিতে পরীক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না বলেই মনে করছেন সোহরাব হোসাইন।

নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষকদের খাতা দেখার আগে প্রশ্নের উত্তরপত্রও সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন ও গণিতের নির্দিষ্ট উত্তর দেওয়া হবে। আর বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তর দিয়ে দেওয়া হবে।

“একইরকমভাবে যেন প্রত্যেক পরীক্ষার্থী নম্বর পান, যেন প্রতিটি প্রশ্নের নম্বর একইভাবে দেওয়া হয়, সেজন্য উত্তরটা আগে থেকেই ঠিক করে রাখা থাকবে। এভাবে আমরা দেখছি আমাদের লাভ হচ্ছে। একই স্ট্যান্ডার্ডে খাতা দেখা হচ্ছে। কেউ কম-বেশি পাওয়ার সম্ভাবনা থাকছে না, বরং খাতাটা আরও দ্রুত দেখা হচ্ছে। পরবর্তীতে আমরা এটা আরও বাড়াব।”

মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও প্রচলিত পদ্ধতি থেকে বের হতে চায় কমিশন।

পিএসসি চেয়ারম্যান বলেন, “মেধা যাচাইয়ের জন্য একজন পরীক্ষার্থীকে আমরা কীভাবে প্রশ্ন করব, বা তার কাছ থেকে কীভাবে শোনা যায়, সেক্ষেত্রে প্রচলিত ধারা থেকে আমরা বের হতে চাচ্ছি।”

এখন একটি বিসিএসের বিজ্ঞপ্তি দিয়ে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নিয়ে ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশে দুই বছরের বেশি সময় লেগে যায়।

সবশেষ ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২১ সালের ২৯ অক্টোবর। অর্থাৎ ৪৩তম বিসিএস শেষ করতে সময় লেগেছে ৩ বছর এক মাস।

নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে বছরে একটি বিসিএস শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি বলছেন, ৪৭তম বিসিএস থেকেই এটা সম্ভব হবে বলে তাদের প্রত্যাশা।

চলতি বছরই ৪৪ ও ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি