নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৯:৫৬ এ.এম
মিয়ানমারের আরাকান জাতিগত সশস্ত্র গোষ্ঠী দেশটির সবচেয়ে জনপ্রিয় সৈকত রিসোর্ট শহরটি দখল করে নিয়েছে, নিকটবর্তী একটি বিমানবন্দরে জান্তা সেনা সদস্যরা লুকিয়ে রয়েছে। সামরিক ও স্থানীয় সূত্র মঙ্গলবার (২৫ জুন) এএফপিকে এ কথা জানায়।
নভেম্বরে আরাকান আর্মি বার্মিজ সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পর থেকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সংঘর্ষ চলছে। নভেম্বরের আক্রমণের ফলে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মূলত যুদ্ধবিরতির অবসান ঘটে।
কয়েক দিন ধরে রাজ্যের দক্ষিণে নাগাপালি সৈকতের চারপাশে লড়াই চলছে, যেখানে ভারতীয় মহাসাগরের তীরে নারিকেল গাছ ঘেরা পরিষ্কার বালুর বিচে কয়েকটি অভিজাত রিসোর্ট ছড়িয়ে আছে।
সেদিন পালিয়ে যাওয়া এক বাসিন্দা এএফপিকে বলেন, সৈকত থেকে কয়েক কিলোমিটার দূরে থান্ডওয়ে শহর, যেখানে স্থানীয় বিমানবন্দর অবস্থিত, সোমবার পর্যন্ত অনেকটাই জনশূন্য ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, নিরাপত্তা বাহিনী বিমানবন্দরের দিকে পিছু হটে গেছে এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
স্থানীয় এক হোটেল মালিক এএফপিকে বলেন, তার কর্মীরা জানিয়েছেন যে সোমবার বিমানবন্দরের কাছে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। তার কর্মীরা তাকে বলেন, বিমানবন্দর ভবনের ভেতরে কিছু সেনা ও পুলিশ সদস্য আটকা পড়ে আছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপি জান্তা মুখপাত্রের সাথে যোগাযোগ করতে পারেনি। তারা আরাকান আর্মির মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে।
আরাকান আর্মি যোদ্ধারা ওই এলাকায় হামলা শুরু করায় চলতি মাসের শুরু থেকে থান্ডওয়ে বিমানবন্দর বন্ধ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নাগাপালির অনেক হোটেল ও রিসোর্টের মালিক জান্তার সাথে ঘনিষ্ঠ ব্যবসায়ী অথবা সামরিক বাহিনীর বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্যের অংশ যার মধ্যে রত্ন, পর্যটন, তামাক এবং রিয়েল এস্টেট রয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ