নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০১:৪৯ পি.এম
বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংহের যখন বিবাহবিচ্ছেদ হয়, সারা আলী খানের বয়স তখন মাত্র ৯ বছর। তারপর মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বাবার সঙ্গে সারার সম্পর্ক ভালোই।
সাইফ আর করিনা কাপুরের বিয়ের পরও সারার সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি সাইফের। তবে মা-বাবার বিচ্ছেদের পর দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে সারার রসায়ন আরও জমজমাট হয়।
চলচ্চিত্র পরিবারের কন্যা সারা আলী খান। পরিবারের প্রায় সবাই অভিনয়জগতের সঙ্গে জড়িয়ে। তবে দাদি শর্মিলা ঠাকুর তাঁর জীবনে বিশেষ কিছু। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাদির সঙ্গে রসায়ন নিয়ে কথা বলেছেন সারা।
সারা খুব কম সময়ের মধ্যে অভিনয় জগতে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে নেটফ্লিক্সের ‘মার্ডার মুবারক’ ছবিতে। তবে তাঁর অভিনেত্রী হয়ে ওঠার পেছনে দাদির অবদান আছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
সারা এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুরের প্রসঙ্গে বলেছেন, ‘তিনি আমাদের সবার হয়ে কথা বলেন। সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন। ২০২০ সালটা আমার জন্য মোটেও ভালো ছিল না। তিনি সেই সময় আমার পাশে ছিলেন। আমার ভাই আর মায়ের পাশেও ছিলেন উনি। তবে বাবার পাশেও উনি একইভাবে ছিলেন। তিনি আমাকে আমাদের পারিবারিক ঐতিহ্য, শিকড়ের সঙ্গে যুক্ত করেছেন। দাদি অত্যন্ত আধুনিকমনস্ক। সব সময় নতুন কিছুকে উনি খোলামনে স্বাগত জানান। ছবি, সামাজিক জীবন, ছেলেদের ব্যাপারে উনি আমাকে সব সময় পরামর্শ দেন। তিনি হলেন চ্যাম্পিয়ন।’
বলিউডের পতৌদি পরিবারের প্রায় সবাই অভিনেতা হিসেবে দুর্দান্ত। বাড়িতে কতটা ফিল্মি পরিবেশ থাকে? এমন প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘বাড়িতে সবাই সিনেমার সঙ্গে ঠিক, কিন্তু এটাও মাথায় রাখতে হবে একেকজন একেক প্রজন্মের। তাই সবার দৃষ্টিভঙ্গি আলাদা। তবে সবাই কাজের সুযোগ পাচ্ছি, কাজটা উপভোগ করেছি, এটাই বড় ব্যাপার। এটা ৯-৫টা চাকরির মতো নয়। অভিনয় এমন এক পেশা, যা আপনাকে সুস্থ, সক্রিয়, সতেজ রাখতে সাহায্য করে।’
পাঁচ বছরের অভিনয়জীবন সারাকে কী শিখিয়েছে? জানতে চাইলে অভিনেত্রীর জবাব, ‘নিজের প্রতি আস্থা রাখতে শিখেছি। অনেকেই টেনে নামানোর চেষ্টা করবে। বিশেষ করে আপনি যদি তাদের সুযোগ করে দেন। এই পাঁচ বছরে আমি যা কিছু পেয়েছি, সে জন্য কৃতজ্ঞ। আরও একটা বিষয় শিখেছি, এখন আমি সবকিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’