নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০১:১৫ পি.এম
দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ জুন) জহির ইকবালের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে দ্য ফ্রি প্রেস জার্নাল।
সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী আর জহির ইকবাল মুসলিম। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। এরই মাঝে খবর চাউর হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এ খবর কতটা সত্যি?
এ নিয়ে দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে কথা বলেছেন জহিরের জুয়েলারী ব্যবসায়ী বাবা ইকবাল রত্নাসী। সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন উড়িয়ে তিনি বলেন, “এটা নিশ্চিত সে (সোনাক্ষী) ধর্মান্তরিত হবে না। মূলত, এটি দুটো মনের মিলন। এখানে ধর্মের কোনো ভূমিকা নেই। আমি মানবতায় বিশ্বাস করি। সৃষ্টিকর্তাকে হিন্দুরা ‘ভগবান’ বলেন আর মুসলিমরা ‘আল্লাহ’। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। জহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ।”
তা হলে সোনাক্ষী-জহিরের বিয়ে কীভাবে হবে? এ প্রশ্নের উত্তরে ইকবাল রত্নাসী বলেন, ‘হিন্দু বা মুসলিম কোনো রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা হবে না। তারা আইনিভাবে বিয়ে করবে।’
সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’