নবীন নিউজ, ডেস্ক ১২ জুন ২০২৪ ০২:৩৭ পি.এম
আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। চল্লিশের দোরগোড়ায় এসে ৩৭ বছর বয়সি এ অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেবেন। তবে তার প্রেমিক জাহির মুসলিম হওয়ায় বিয়েতে মত নেই পরিবারের। কারণ সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। কিন্তু পরিবার রাজি না থাকলেও জেদ করেই নাকি প্রেমিককে বিয়ে করবেন নায়িকা।
২৩ জুন মুম্বাইয়ের বাস্টিনে বসছে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপসন। ওই দিন দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান, রাতে জমকালো রিসেপশন। তবে কোন রীতিতে বিয়ে হবে তা এখনো স্পষ্ট নয়।
হিন্দু না মুসলিম? নাকি দুজনের ধর্মানুসারেই হবে সব আচার-অনুষ্ঠান? তবে বিয়ের থিম হতে চলেছে ‘ফেস্টিভ অ্যান্ড ফর্ম্যালস’।
বিয়েতে কেমন সাজবেন সোনাক্ষী। এক পুরোনো সাক্ষাৎকারে দাবাং গার্ল স্পষ্ট বলেছেন, বিয়ের দিন লাল লেহেঙ্গাতেই সাজবেন তিনি। যদিও জাহির কী পরবেন তা এখনো নিশ্চিত নয়।
এদিকে মেয়ের বিয়ের খবর জানেন না বলে মন্তব্য করেছেন সংসদ বাবা শক্রঘ্ন সিনহা। তিনি বলেন, ‘কাছের মানুষেরা মেয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। তবে এ ব্যাপারে আমি কিছু জানি না। এতটুকু বলব— এখনকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, শুধু নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। অপেক্ষা করছি তাদের সিদ্ধান্ত জানার।’
মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে— এমনটিও মন্তব্য করে তিনি বলেন, মেয়ে কোনো দিন কোনো অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।
‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছেন জাহির-সোনাক্ষী। দুজনেই সালমান খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের ক্যারিয়ার। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’