নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ১০:৫৭ এ.এম
বলিউডের তারকাদের জীবনযাত্রা দেখে তাদের ঝলমলে জীবনের আঁচ করা যায়। অনেক তারকা শূন্য হাতে শুরু করে আজ কোটিপতি। বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেলে তো কোনো কথায় নেই। তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে সালমান খানের এক নায়িকার ক্ষেত্রে। শুধু তাই নয়, সময়ের পরিক্রমায় বলিউড থেকে হারিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এর প্রতিবেদন থেকে জানা যায়, তার জীবনের নানান খবর। তার ক্যারিয়ারে সেভাবে কোনো হিট সিনেমা নেই। তার সঙ্গে পারিবারিক ঝামেলা এবং শারীরিক অসুস্থতায় তার ক্যারিয়ারে ইতিবাচক কিছু আনতে পারেনি। পূজা দাদওয়াল এখন প্রায় ভুলে যাওয়া এক নাম। বর্তমানে খাবারের ব্যবসা করেই সংসার চলে পূজার।
তবে এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা ছিল সুন্দর। ১৯৭৭ সালের ৫ জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম পূজার। ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি।
ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন তিনি। তাই স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ চলাকালে একটি হিন্দি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীরগতি’ সিনেমাতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান পূজা। মাত্র ১৭ বছর বয়সে বড় পর্দায় পা রাখেন তিনি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।
তবে সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন পূজা। ‘হিন্দুস্থান’, ‘সিন্দুর সৌগন্ধ’, ‘ইন্তেকাম’-এর মতো একাধিক হিন্দি সিনেমাতে অভিনয় করেন তিনি।
‘আশিকি’ ও ‘ঘরানা’র মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন তিনি। এরপর বিয়ে করে স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান পূজা। গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তার স্বামী। বিয়ের পর ক্যাসিনোর ব্যবসাই সামলাতে শুরু করেন পূজা। কিন্তু তার স্থায়িত্বও খুব বেশি দিনের নয়।
২০১৮ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পূজা। স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। কিন্তু পূজার পাশে তার স্বামী ছিল না। পূজাকে মৃত্যুশয্যায় একা ফেলে চলে যান তিনি। পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্যের আবেদন করতে দেখা যায় পূজাকে। অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান। ছয় মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন পূজা। মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করেন তিনি।
২০২০ সালে একটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয়ের সুযোগ পান পূজা। কিন্তু এই সিনেমাটিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।
এক পুরনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তার পুরনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে। বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন পূজা। বর্তমানে মুম্বাইয়ে খাবারের ব্যবসা করেন তিনি, থাকেন একটি একচালার ঘরে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’