বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

সাইফ আলিকে ছুরিকাঘাত, টুইটে ক্ষোভ পূজা ভাটের

নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৩:৩৮ পি.এম

ফাইল ছবি

নিজ বাড়িতেই ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। ছয়টি আঘাতের মধ্যে একটি রয়েছে মেরুদণ্ডের কাছে। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।  

এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে। প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। সাইফ-কারিনার প্রতিবেশি অভিনেত্রী পূজা ভাট বলেছেন, তিনি এর আগে কখনও এতটা অনিরাপদ বোধ করেন নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক টুইট করেছেন ৫৩ বছর বয়সি এই অভিনেত্রী। এতে তিনি বান্দ্রায় আরও পুলিশ মোতায়েনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, তার সহকারী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার এবং মন্ত্রী আশিস শেলারকে ট্যাগ করেছেন। 

পোস্টে মহেশ কন্যা লিখেছেন, ‘এই অনাচার কি দয়া করে দমন করা যায় মুম্বাই পুলিশ? বান্দ্রায় আরও পুলিশ মোতায়েন প্রয়োজন। এই শহর বিশেষ করে বান্দ্রা এর আগে কখনও এত অনিরাপদ বোধ করেনি। ’

তিনি আরও লেখেন, ‘আমাদের আইন আছে.. শৃঙ্খলার কী হবে?’

পূজা ভাট লিখেছেন, ‘স্থানীয় পুলিশ আমাদের প্রতিরক্ষার প্রথম সারির ভূমিকা পালন করে। স্থানীয় পুলিশ প্রথম প্রতিরোধকারী/তৃণমূল রক্ষাকারী। আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে অপরাধ প্রবণতা সম্পন্ন ব্যক্তিরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে বিট অফিসারকে অবশ্যই প্রতিরোধক হিসেবে কাজ করতে হবে।’

হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।

কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।’

তথ্যসূত্র: এনডিটিভি।

নবীন নিউজ/এফ 

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’