নবীন নিউজ, ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ১১:৪৩ এ.এম
সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বলেন, গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধ করতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ আরব এ তথ্য জানায়।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে “অবিলম্বে ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে”।
প্রতিবেদনে বলা হয়, সালমান তার বক্তব্যে বলেন, ‘লেবাননের ও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ফিলিস্তিনি ভাইদের ওপর ইসরায়েলের আগ্রাসনে দেড় লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আবারও এই গণহত্যা বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে তারা’।
আরব ইসলামিক সম্মেলনে সালমান আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। উপত্যকাটিতে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির জন্যও দায়ী করেন তেল আবিবকে। নেতানিয়াহু প্রশাসনের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সালমান।
এছাড়াও, ইরানে ইসরায়েলি হামলারও নিন্দা জানান তিনি। ইরানি ভূখণ্ডে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেন তেল আবিবকে। এদিকে, সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। তবে এই যুদ্ধের ফলে তার দেশকে ভয়াবহ সংকটের মুখোমুখি করেছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ