নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ১০:০২ এ.এম
জামালপুরের ইসলামপুরে রেলসেতুতে বসে টিকটিক করার সময় ট্রেন চলে আসায় নদীতে ঝাঁপ দেয় চার বন্ধু, তাদের মধ্যে মৃদুল (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে উপজেলার পাথর ঘাটা রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে।
জানা যায়, নিখোঁজ মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেলসেতুর ওপর বসে টিকটক করছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেলসেতুর কাছাকাছি চলে আসলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় চার বন্ধু। তিন বন্ধু সাতার কেটে পাড়ে উঠে এলেও নিখোঁজ হয় মৃদুল।
খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন ডুবুরি দল।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা